বুধবার, জুন ১০, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেতোমাদের দেশে কি সরকার পদত্যাগের পর নির্বাচন হয়, কংগ্রেসম্যানদের প্রশ্ন মন্ত্রীর

তোমাদের দেশে কি সরকার পদত্যাগের পর নির্বাচন হয়, কংগ্রেসম্যানদের প্রশ্ন মন্ত্রীর

প্রাইম ভিশন ডেস্ক »

সংবিধানের বাইরে গিয়ে সমঝোতার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।

রবিবার (১৩ আগস্ট) দুপুর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় যুক্তরাষ্ট্রের কংগ্রেসের দুই সদস্য রিচার্ড ম্যাকরমিক ও অ্যাডওয়ার্ড কেইসের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

আলোচনার বিষয়ে তিনি বলেন, ‘কংগ্রেসম্যানদের জানিয়েছি সুষ্ঠু ও অবাধ নির্বাচন করতে প্রধানমন্ত্রী ও সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তবে বিরোধী দলের যে চাওয়া, সরকারের পতনের পর নির্বাচনে যাবে, সেটা সম্ভব নয়।’

এ সময় দুই কংগ্রেসম্যানের প্রতি প্রশ্নও রাখেন মন্ত্রী। বলেন, ‘তোমাদের দেশে কি সরকার পদত্যাগের পর নির্বাচন হয়’।

মন্ত্রী কংগ্রেসম্যানদের জানান, সংবিধানের বাইরে গিয়ে কোনো সংলাপের সুযোগ নেই।

এর আগে শনিবার সকাল সাড়ে ৬টায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের ডেমোক্র্যাট কংগ্রেসম্যান অ্যাডওয়ার্ড কেইস তার স্ত্রীসহ ঢাকায় আসেন। পরে ভোরে কংগ্রেসের আরেক সদস্য রিচার্ড ম্যাকরমিকও ঢাকায় এসে পৌঁছান।

সকালে তারা ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। পরে দুপুর ১টা থেকে দুই ঘণ্টা প্রতিনিধিদলটি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে মধ্যাহ্নভোজ এবং বৈঠক করেন।

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক ছাড়াও আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রতিনিধিদলের সদস্যরা।

আগামীকাল সোমবার প্রতিনিধিদল কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করবে। সফর শেষে আগামী ১৫ আগস্ট সকাল ১০টার পরে তাদের ঢাকা ছাড়ার কথা রয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়