Homeএই মুহুর্তেখালেদা জিয়াকে সিসিইউতে স্থানান্তরের সিদ্ধান্ত মেডিকেল বোর্ডের

খালেদা জিয়াকে সিসিইউতে স্থানান্তরের সিদ্ধান্ত মেডিকেল বোর্ডের

প্রাইম ভিশন ডেস্ক »

রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে মেডিকেল বোর্ড। রবিবার (১৩ আগস্ট) এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি খালেদা জিয়াকে জানানো হয়েছে। তার সম্মতি পাওয়া গেলে সোমবার (১৪ আগস্ট) সিসিইউতে স্থানান্তর করা হতে পারে। এভারকেয়ার হাসপাতাল সূত্রে এসব জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, লিভারজনিত রোগে শরীরে পানি বেড়ে যাওয়ায় নানা জটিলতা দেখা দিচ্ছে খালেদা জিয়ার। তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। এ কারণে তাকে আরও ক্লোজ মনিটরিংয়ে রেখে চিকিৎসা দেওয়ার জন্য সিসিইউতে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সিসিইউতে স্থানান্তর করা হলে বেড নম্বর ৪২১৯-এ ভর্তি হবেন তিনি।

হাসপাতালের অন্য এক সূত্র দাবি করেছেন, খালেদা জিয়ার ফুসফুসে পানি জমেছে। এমন প্রেক্ষাপটে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে তিনি সিসিইউতে যেতে সম্মত হয়েছেন।

মেডিকেল বোর্ডের পরামর্শে স্বাস্থ্য পরীক্ষার জন্য মঙ্গলবার রাতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। পরে তার স্বাস্থ্যের কয়েকটি পরীক্ষা করা হয়। পরীক্ষার রিপোর্ট অসন্তোষজনক জানিয়ে মেডিকেল বোর্ড ফের বিএনপি চেয়ারপারসনকে বিদেশে উন্নত চিকিৎসার সুপারিশ করেছে বলে জানা যায়।

খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের একজন সদস্য এর আগে বলেছিলেন, তার লিভারের সমস্যা যে পর্যায়ে আছে, তার জন্য মাল্টি ডিসিপ্লিনারি হায়ার সেন্টার দরকার। তার সুনির্দিষ্ট চিকিৎসার প্রয়োজনে এ ধরনের সেন্টার বাংলাদেশসহ পাশের অনেক দেশেই নেই। এ সমস্যা এতটাই জটিল ও সংবেদনশীল যে, এর পার্শ্বপ্রতিক্রিয়া অনেক।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়