প্রাইম ভিশন ডেস্ক »
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে চীন হস্তক্ষেপ করে না বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
তিনি বলেন, ‘চীন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে হস্তক্ষেপ করে না। বাংলাদেশের আগামী নির্বাচন কেমন হবে সেটি এদেশের জনগণ ঠিক করবে।’
বুধবার (২৩ আগস্ট) সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।
চীনের রাষ্ট্রদূত বলেন, ‘চীন বাংলাদেশের উন্নয়ন সহযোগী বন্ধু। আগামীতে বাংলাদেশের নতুন প্রকল্পে পাশে থাকবে তার দেশ।’
বৈঠক শেষে প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘খুলনার মোংলা বন্দরকে আধুনিকায়ন করতে ৫ হাজার কোটি টাকার প্রকল্পে বিনিয়োগ করতে চায় চীন। এ ছাড়া মেরিটাইমে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে দেশটি। তাদের অর্থায়নে ছয়টি জাহাজ কেনা হয়েছে। আরও জাহাজ কেনার বিষয়ে আলোচনা হয়েছে।‘
কৃষি প্রক্রিয়াজাতকরণ ছাড়াও শিল্প ও তৈরি পোশাকখাতে চীন বিনিয়োগ করতে চায় বলে নৌ প্রতিমন্ত্রী।


