Homeএই মুহুর্তেকর্ণফুলিতে মিললো স্কুলছাত্রের মরদেহ

কর্ণফুলিতে মিললো স্কুলছাত্রের মরদেহ

প্রাইম ভিশন ডেস্ক »

কর্ণফুলি নদী থেকে আদ্রিপ অহন সায়ান (১৩) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে সদরঘাট নৌ-পুলিশ।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুর ২টার দিকে অভয়মিত্র ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার হয়।

সায়ান নগরের হাজী মোহাম্মদ মহসিন স্কুলের ছাত্র।
সদরঘাট নৌ-থানার ওসি মো. একরাম উল্লাহ বাংলানিউজকে বলেন, সায়ান নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক দৃষ্টিতে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। পুলিশ মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দিয়েছে।

তিনি বলেন, গত দুই দিন আগে চকবাজার এলাকা থেকে ছেলেটি নিখোঁজ হয়। এনিয়ে পরিবারের পক্ষ থেকে চকবাজার থানায় সাধারণ ডায়েরিও করা হয়। তার বাবা পুলিশকে জানিয়েছেন, তাকে পড়ালেখা নিয়ে বাসায় বকাবকি করা হয়। এরপর থেকে সে নিখোঁজ হয়। ধারণা করাছি সে নিজে আত্মহত্যা করে থাকতে পারে। তবে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়