প্রাইম ভিশন ডেস্ক »
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (৪ সেপ্টেম্বর) দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলীয় সভাপতি শেখ হাসিনার নির্দেশে ৭৫ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেন।
কমিটিতে সাধারণ সম্পাদক পদে থাকা মফিজুর রহমান সোমবার (৪ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, কমিটিতে সভাপতি পদে রয়েছেন মোতাহেরুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি পদে রয়েছেন এস এস আবুল কালাম, আবুল কালাম চৌধুরী, মোহাম্মদ ইদ্রিস, হাবিবুর রহমান, আবু সুফিয়ান, শাহজাদা মহিউদ্দিন, মুজিবুর রহমান সিআইপি, অ্যাডভোকেট মুজিবুল হক, মো. কাশেম, মো. নাসির উদ্দিন, আইয়ুব আলী।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন প্রদীপ কুমার দাশ, অ্যাডভোকেট জহির উদ্দিন, মোসলেহ উদ্দিন মনসুর। আইন বিষয়ক সম্পাদক পদে রয়েছেন অ্যাডভোকেট মির্জা কছির উদ্দিন, কৃষি ও সমবায় সম্পাদক পদে গোলাম ফারুক ডলার, তথ্য ও গবেষণা সম্পাদক পদে আবদুল কাদের সুজন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদকে মো. আবদুর রহিম, দফতর সম্পাদক বিজয় কুমার বড়ুয়া, ধর্ম বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান শিবলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নুরুল আবছার চৌধুরী।
বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে বোরহান উদ্দিন এমরান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে ইঞ্জিনিয়ার আমানুর রশিদ হিরু, মহিলা বিষয়ক সম্পাদক খালেদা আক্তার চৌধুরী, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদে অ্যাডভোকেট আবদুর রশিদ, যুব ও ক্রীড়া সম্পাদক মো. ফারুক, শিক্ষা ও মানব স¤পদ বিষয়ক সম্পাদক আবসার উদ্দিন সেলিম, শিল্প ও বাণিজ্যে আনিসুজ্জামন চৌধুরী রনি, শ্রম সম্পাদক খোরশেদ আলম, সাংস্কৃতিক সম্পাদক জয়নুল আবেদিন জুনু রয়েছেন।
স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক পদে রয়েছেন ডা. তিমির বরণ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ আঙ্গুর, আ ন ম টিপু সুলতান, হায়দার আলী রনি, উপ-দফতর সম্পাদক জসিম উদ্দীন, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ সৈয়দুল মোস্তফা চৌধুরী রাজু।
সদস্য পদে রয়েছেন ভুমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, শামসুল হক চৌধুরী, নজরুল ইসলাম চৌধুরী, মোস্তাফিজুর রহমান চৌধুরী, প্রফেসর ড. আবু রেজা মুহম্মদ নেজামুদ্দীন নদভী এমপি, চেমন আরা তৈয়ব, নুরুল কৈয়ুম খান, সিদ্দিক আহমেদ, আবদুল মোতালেব, আকম শামসুজ্জামান চৌধুরী, রাশেদ মনোয়ার, দেবব্রত দাশ, বিজন চক্রবতী, আবদুল্লাহ কবির লিটন, মাস্টার ফরিদুল আলম, আবদুল মালেক, আবু সৈয়দ, ব্যারিস্টার ইমতিয়াজ উদ্দিন আহমদ আসিফ, ড. জমির সিকদার, মো. শহীদুল কবির সেলিম, শাহাদাত হোসেন, গোলাম সরওয়ার মুরাদ, ইঞ্জিনিয়ার মুনির উদ্দিন আহমদ, অধ্যক্ষ সরওয়ার আলম চৌধুরী, মোজাহেরুল আলম চৌধুরী, ডা আ.ন.ম মিনহাজুর রহমান, আবু সালেহ চৌধুরী, জান মোহাম্মদ সিকদার, মো. সালাউদ্দীন সাকিব, মো. নাছির উদ্দিন, মুজাহিদ বিন কায়সার, আব্দুল কৈয়ুম চৌধুরী, নইমুল হক পারভেজ, মো. খোরশেদ আলম, রূপ কুমার নন্দী খোকন, ডা. নাছির উদ্দীন মাহমুদ।


