Homeএই মুহুর্তেতৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মুবিন, মহাসচিব তৈমুর আলম

তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মুবিন, মহাসচিব তৈমুর আলম

প্রাইম ভিশন ডেস্ক »

বিএনপির সাবেক নেতা প্রয়াত ব্যারিস্টার নাজমুল হুদার হাত ধরে প্রতিষ্ঠিত তৃণমূল বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন শমসের মুবিন চৌধুরী। দলটির মহাসচিবের দায়িত্ব পেয়েছেন ড. তৈমুর আলম খন্দকার।

মঙ্গলবার ১৯ (সেপ্টেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে তৃণমূল বিএনপির জাতীয় সম্মেলন ও কাউন্সিলে তারা দলের শীর্ষ দায়িত্ব পেয়েছেন।

এদিন বেলা সাড়ে ১১টায় দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অন্তুরা হুদার সভাপতিত্বে কাউন্সিল অধিবেশন শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে মিলনায়তনের বাইরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন তিনি।

অনুষ্ঠান পরিচালনা করেন তৃণমূল বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান আলী আক্কাস খান। দলটি মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর শেখ হাবিবুর রহমান যুক্তরাষ্ট্রে থাকায় তার একটি বার্তা পড়ে শোনানো হয়।

কাউন্সিলের উদ্বোধন অনুষ্ঠানে প্রয়াত নাজমুল হুদার একটি ভিডিও তথ্যচিত্র উপস্থাপন করা হয়।

সকাল থেকে মিলনায়তনের বাইরে বিভিন্ন স্থান থেকে তৃণমূল নেতারা সমবেত হন। তারা রেজিস্ট্রেশন বুথে নাম তালিকা ভুক্ত করে মিলনায়তনে প্রবেশ করেন।

তৃণমূল বিএনপির নেতারা জানান, ৬৪ জেলা থেকে তৃণমূল বিএনপির নেতারা যোগ দিয়েছেন।

২০১৫ সালে ব্যারিস্টার নাজমূল হুদা তৃণমূল বিএনপি প্রতিষ্ঠা করেন। ২০২৩ সালের ১৬ ফেব্রুয়ারি দলটি নির্বাচন কমিশনের নিবন্ধন পায়। এর তিনদিন পর ১৯ ফেব্রুয়ারি মারা যান নাজমুল হুদা। তার মৃত্যুর পর ১৬ মে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেন তার মেয়ে ব্যারিস্টার অন্তরা হুদা চেয়ারম্যান।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়