Thursday, July 2, 2026
spot_img
Homeএই মুহুর্তেনোবেল পুরস্কারের কল পেয়ে অধ্যাপক বললেন ‘আমি ব্যস্ত, ক্লাস নিচ্ছি’

নোবেল পুরস্কারের কল পেয়ে অধ্যাপক বললেন ‘আমি ব্যস্ত, ক্লাস নিচ্ছি’

প্রাইম ভিশন ডেস্ক »

চলতি বছরে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার জিতেছেন ফ্রান্সের অ্যান লিয়ের। নোবেল কমিটির পক্ষ থেকে স্থানীয় সময় মঙ্গলবার যখন তাকে কল দেয়া হয় তখন তিনি ক্লাসে ছিলেন। তাই কল রিসিভ করেননি। পরে ক্লাসের বিরতিতে আবার কল পেলে তিনি রিসিভ করেন। তখন লিয়ের বলেন, ‘আমি ব্যস্ত, ক্লাস নিচ্ছি’। তখন তার কাছ থেকে দুই তিন মিনিট সময় চেয়ে নেন নোবেল কমিটি থেকে ফোন দেয়া ব্যক্তি।

পদার্থবিজ্ঞানে চলতি বছর নোবেল পেয়েছেন তিন বিজ্ঞানী। তারা হলেন যুক্তরাষ্ট্রের পিয়ের অ্যাগোস্টিনি, হাঙ্গেরির ফেরেন্স ক্রাউজ ও ফ্রান্সের অ্যান লিয়ের। পদার্থের ইলেকট্রন গতিবিদ্যায় গবেষণার জন্য তাদের এ পুরস্কার দেয়া হয়। বাংলাদেশ সময় গতকাল বিকাল পৌনে ৪টার দিকে এক সংবাদ সম্মেলনে তাদের নাম ঘোষণা করে সুইডেনের স্টকহোমের রয়্যাল সুইডিশ একাডেমি।

নোবেল পুরস্কারের কল পেয়ে যা বললেন প্রফেসর অ্যান লিয়ের

নোবেল পুরস্কার জয়ের খবর দেয়ার জন্য তাকে যখন অ্যানকে কল দেয়া হয় তখন তিনি ক্লাসে ব্যস্ত ছিলেন। একাধিক কল দেয়ার পরেও ক্লাস চলাকালীন কল রিসিভ করেননি তিনি। ক্লাস বিরতিতে আবার কল এলে তিনি রিসিভ করেন। নোবেল কর্তৃপক্ষ থেকে অ্যাডাম স্মিথ নামের এক ব্যক্তি অপর প্রান্ত থেকে কথা বলার জন্য সময় চান।

অ্যান লিয়ের জানান, আমি একটু ব্যস্ত, ক্লাস নিচ্ছি।

ক্লাস লেকচারে ব্যস্ত থাকার কথা শুনে কলদাতা জানতে চান তিনি এই সুখবরটি তার শিক্ষার্থীদের জানাবেন কি না? উত্তরে তিনি বলেন, তাদেরকে অবশ্যই জানাবো। তারা জানলে আশা করি অনেক খুশি হবে। এটা অবশ্যই তাদের জন্য অনেক মজাদার বিষয় হবে। তবে আমাকে অবশ্যই আমার ক্লাসের লেকচারে ফিরে যেতে হবে।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবে পোস্ট দিয়েছে নোবেল প্রাইজ কর্তৃপক্ষ। নোবেল প্রাইজ নামক ভেরিফাইড পেজে অ্যানি এল’হুলিয়ারের ফোনে কথা বলার একটি ছবি পোস্ট দিয়ে বলা হয়েছে, একজন নিবেদিত প্রাণ শিক্ষকের গল্প! পদার্থবিজ্ঞানে ২০২৩ সালের নোবেল পুরস্কার পাওয়া অ্যানি এল’হুলিয়ারকে তার শিক্ষার্থীদের কাছ থেকে আলাদা করা যায়নি। যখন আমাদের নতুন পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীকে কল দেয়া হয় তখন তিনি লুন্ড ইউনিভার্সিটিতে লেকচারে ব্যস্ত ছিলেন। পরবর্তীতে এক পর্যায়ে তিনি লক্ষ করেন তার ফোনে একাধিক মিস কল রয়েছে। অতঃপর ক্লাস বিরতিতে ফোন রিসিভ করেন তিনি। তবে পুরস্কারের খবরের পর, এল’হুলিয়ার পুনরায় তার শিক্ষার্থীদের কাছে ফিরে যান।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়