Tuesday, June 30, 2026
spot_img
Homeএই মুহুর্তেজয়ার খুনসুটি

জয়ার খুনসুটি

প্রাইম ভিশন ডেস্ক »

প্রেমের কারণে আবদারি হয় সবাই, ঠিক যেমন কিছু মানুষের সঙ্গ ছাড়া বাঁচতে শিখলেও, কখনও মনের দরজা বন্ধ করা যায় না। দশম অবতার সিনেমার নতুন গান ‘বাউন্ডুলে ঘুড়ি’র গল্প অনেকটা এমনই। শ্রেয়া ঘোষাল ও অরিজিৎ সিং-এর কণ্ঠের গানটি এসভিএফের ইউটিউব চ্যানেলে সম্প্রতি প্রকাশ করা হয়েছে। গানটি ইতোমধ্যে ৬ লাখ দর্শক দেখেছে।

পুরো গানটিতে জয়া আর অনির্বাণের কেমিস্ট্রি সবাইকে মুগ্ধ করেছে। যেমনটি করেছিল সৃজিতের ‘২২শে শ্রাবণ’ সিনেমায় পরমব্রত চট্টোপাধ্যায় ও রাইমা সেনের ‘একবার বল নেই’ গানটি।

গানের শুরুতেই দেখা যায় অনির্বাণ আর জয়ার ফোন আলাপ। জয়ার হাসি, অনির্বাণের বোকামি ও দুজনের দুষ্টুমিষ্টি খুনসুটি। গানের একপর্যায়ে রাইমা সেনকে পরমব্রত চট্টোপাধ্যায় ‘২২শে শ্রাবণ’ সিনেমায় যেখানে চুমু খেয়েছিলেন, সেখানে জয়াকে এবার চুমু খাচ্ছে অনির্বাণ। গানের একপর্যায়ে বুম্বার উপস্থিতিও লক্ষ করা যায়। তিন মিনিট ৪৫ সেকেন্ডের গানটি লেখা ও সুর করার কাজটি করেছেন অনুপম রায়।

ইতোমধ্যে সিনেমাটির ট্রেলার মুক্তি পেয়েছে। যেখানে বেশ আলোচিত হয়েছে জয়া ও অনির্বাণ ভট্টাচার্যের চুম্বনের দৃশ্য। এবার গানেও তাদের চুম্বনের দৃশ্য দেখা গেছে। এ বিষয়ে জয়া বলেন ‘দশম অবতার’ সিনেমাটি নির্মাণ করেছেন সৃজিত মুখার্জি। আগামী ১৯ অক্টোবর মুক্তি পাবে সিনেমাটি।

চুম্বনের দৃশ্য নিয়ে জয়া বলেন, ‘এটা আমাদের জন্য নতুন কিছু নয়। আমরা তো আগেও চুমু খেয়েছি। ইনফ্যাক্ট আমার আর ওর প্রথম দৃশ্যই ছিল চুমুর।’

‘দশম অবতার’ সিনেমায় জয়া আহসান ও অনির্বাণ ভট্টাচার্য ছাড়া আরও অভিনয় করেছেন প্রসেনজিৎ, রূপম ইসলাম, অনুপম রায়, যিশু সেনগুপ্ত, ইন্দ্রদীপ দাশগুপ্ত।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়