প্রাইম ভিশন ডেস্ক »
নভেম্বরের দ্বিতীয়ার্ধে বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে দুইটি ঘূর্ণিঝড়। এরমধ্যে অন্তত একটি ঘূর্ণিঝড়ের কারণে ভারতের পশ্চিমবঙ্গে বৃষ্টি হতে পারে।ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাস অনুসারে হিন্দুস্তান টাইমস বলছে, আগামী ১৫-১৮ নভেম্বরের মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি ঘূর্ণিঝড়। এটি ১৮–২১ নভেম্বরের মধ্যে স্থলভাগে প্রবেশ করতে পারে।
প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘূণিঝড় স্থলভাগে প্রবেশ করার আগেই আন্দামান সাগরে আরেকটি ঘূণিঝড় সৃষ্টি হতে পারে। যা ২৪ বা ২৫ নভেম্বর স্থলভাগে প্রবেশ করতে পারে। তবে এ দুইটি ঘূণিঝড় কোন দিক দিয়ে স্থলভাগে প্রবেশ করবে তা এখনও স্পষ্ট নয়।
এছাড়া চলতি মাসের শেষে বা ডিসেম্বরের প্রথম সপ্তাহে আরও একটি ঘুর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে। ঘুর্ণিঝড়গুলো কতটা শক্তিশালী হবে-সেগুলো সৃষ্টির পর বলা যাবে বলে পূর্বাভাসে বলা হয়েছে।
কানাডায় আঘাত এনেছে শক্তিশালী ঘূর্ণিঝড়। গতকাল শনিবার ক্রান্তীয় এই ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়ে দেশটির নোভা স্কশিয়া প্রদেশের অনেকটা অংশ। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ২ লাখ মানুষ। কানাডীয় সংবাদমাধ্যম সিবিএসের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, শনিবার স্থানীয় সময় বিকাল ৪টায় আঘাত আনে ঝড়টি।তখন এর গতিবেগ ছিল ঘণ্টায় ৭০ মাইল। ন্যাশনাল হারিকেন সেন্টার একে ক্যাটাগরি ১ মাত্রার হারিকেন হিসেবে চিহ্নিত করেছে।
ঝড়ের প্রভাবে শনিবার সারাদিনই নিউ ইংল্যন্ড ও দক্ষিণপূর্বাঞ্চলীয় প্রদেশে বৃষ্টি হয়েছে। রাতের বেলা সেখানে ঝড়ের সতর্কতা তুলে দেওয়া হয়। তবে নোভা স্কশিয়া, নিউ ব্রানসউইক ও এডওয়ার্ড আইল্যান্ডে তাণ্ডব চালিয়েছে ঝড়টি।
শনিবার ঝড়ের প্রভাবে একটি গাছ উপরে পড়লে ৫১ বছর বয়সী এক কানাডীয়ের মৃত্যু হয়। এছাড়া এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পুলিশ প্রধান ব্রায়ান লান্ত বলেন, নোভা স্কশিয়া প্রদেশের ২ লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় আছেন। শনিবার রাতে মেইন শহরের ৫৩ হাজার মানুষের বিদ্যুৎ ছিল না।
রয়টার্স বলছে, লি এখন মেইন অঙ্গরাজ্যের ইস্টপোর্ট থেকে প্রায় ৪০ মাইল (৬০ কিমি) পূর্ব-দক্ষিণ-পূর্বে এবং হ্যালিফ্যাক্স থেকে প্রায় ১৩০ মাইল (২১৫ কিমি) পশ্চিমে অবস্থান করছে। আগামী কয়েক দিনের মধ্যে ধীরে ধীরে ঝড়টি দুর্বল হবে বলে আশা করা হচ্ছে।


