Homeএই মুহুর্তেএকক ও জোটবদ্ধভাবে নির্বাচন করবে আ.লীগ

একক ও জোটবদ্ধভাবে নির্বাচন করবে আ.লীগ

প্রাইম ভিশন ডেস্ক »

নির্বাচনে একক ও জোটবদ্ধ- দুইভাবে অংশ নেবে জানিয়ে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

শনিবার (১৮ নভেম্বর) বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

বিপ্লব বড়ুয়া বলেন, আমরা নির্বাচন কমিশনে চিঠি দিয়েছি। সেখানে বলেছি, আওয়ামী লীগ একক ও জোটবদ্ধ- দুইভাবে নির্বাচন করবে। কোন আসনে জোটবদ্ধ, আর কোন আসনে এককভাবে দলীয় প্রার্থী দেওয়া হবে, সেটা মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর জানানো হবে।

এর আগে শনিবার (১৮ নভেম্বর) সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলটির কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম শুরু হয়। প্রথম ফরমটি সংগ্রহ করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পক্ষে গোপালগঞ্জের আওয়ামী লীগের নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য গোপালগঞ্জ-৩ আসনের মনোনয়ন ফরমটি কেনেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়