Homeএই মুহুর্তেনৌকার প্রার্থী সালাউদ্দিন ও কল্যাণ পার্টির ইব্রাহিমের মনোনয়ন বাতিল

নৌকার প্রার্থী সালাউদ্দিন ও কল্যাণ পার্টির ইব্রাহিমের মনোনয়ন বাতিল

প্রাইম ভিশন ডেস্ক »

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সালাহ উদ্দিন আহমেদ সিআইপি এবং কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিমের মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন।

রোববার (৩ ডিসেম্বর) কক্সবাজারের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, জনতা ব্যাংক লালদীঘি শাখা থেকে ‘ফিস প্রিজারভারস’ নামক ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিপরীতে সালাহ উদ্দিন আহমদসহ অন্য পরিচালকগণ প্রায় অর্ধ শত কোটি টাকা ঋণ নিয়েছিলেন। যা পরবর্তীতে খেলাপি হয়।

পরে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ পরিবর্তন হলেও ব্যাংকের শর্ত অনুযায়ি সালাহ উদ্দিন আহমদ এখনো সেই ঋণের একজন জামিনদার। গত ৩০ নভেম্বর ২০২৩ইং তারিখে মনোনয়নপত্র জমা দেওয়ার দিনও বাংলাদেশ ব্যাংকের Credit Information Bureau (সিআইবি) রিপোর্ট অনুযায়ি সালাহ উদ্দিন আহমদ একজন ঋণখেলাপি ছিলেন। তাই তার মনোয়নপত্র আইন অনুযায়ী বৈধ বলার সুযোগ নেই।

এ বিষয়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সালাহ উদ্দিন আহমেদ সিআইপি বলেন, ‘যে অযুহাতে আমার মনোনয়ন বাতিল করা হয়েছে সেটি আদালতের মাধ্যমে স্টে করা ছিলো। তবুও কেন মনোনয়ন বাতিল করা হলো আমি জানি না। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে আপিল করা হবে’

এদিকে কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহীমের মনোনয়ন কেন বাতিল করা হয়েছে সেটি তাৎক্ষণিক জানা যায়নি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়