Homeএই মুহুর্তেমহেশখালীতে সাবেক ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা

মহেশখালীতে সাবেক ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা

প্রাইম ভিশন ডেস্ক »

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুরে পান বরজের পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে মোহাম্মদ নাছির উদ্দীন নামে এক ইউপি সদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

সোমবার সকাল সাড়ে ৭টার দিকে মনিপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ নাছির উদ্দীন শাপলাপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।

জানা গেছে, শাপলাপুরের মনিপুরে স্থানীয় নুরুল ইসলামের কাছে পানের বরজ করার জন্য জমি লিজ দেন নাছির উদ্দীন। কিন্তু পানের বরজের খাজনা নিয়ে বিরোধ চলছিল। সকালে নুরুল ইসলামের নেতৃত্বে আলমগীর, মোহাম্মদ জহিরসহ ১০-১২ জন নাছিরকে মারধর করেন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।

মহেশখালী থানার ওসি সুকান্ত চক্রবর্তী বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়