Homeএই মুহুর্তেঐশ্বরিয়া-অভিষেকের সংসার ভাঙছে

ঐশ্বরিয়া-অভিষেকের সংসার ভাঙছে

প্রাইম ভিশন ডেস্ক »

কি হচ্ছে আসলে বলিউডের বচ্চনদের অন্দরমহলে? বচ্চন পরিবারের সঙ্গে সত্যিই কি তবে দূরত্ব বেড়েছে ঐশ্বরিয়া রাই বচ্চনের? এসব প্রশ্ন এখন বি-টাউনে হট টপিক। ২০০৭ সালে অমিতাভ বচ্চনের পুত্র অভিষেক বচ্চনের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন ঐশ্বরিয়া। তারপর থেকে অভিনেত্রী হওয়ার পাশাপাশি ‘বচ্চন বহু’ হিসাবেও পরিচিতি পান তিনি।

প্রায় ১৬ বছরের দাম্পত্য জীবন অভিষেক-ঐশ্বরিয়ার। অভিষেকের সঙ্গে বিয়ের পর বলিপাড়ার এমন কোনো অনুষ্ঠান দেখা যায়নি, যেখানে ঐশ্বরিয়া একা উপস্থিত ছিলেন। সবসময় অভিষেকের সঙ্গেই দেখা যেত তাকে। কিন্তু গত কয়েক মাস ধরে বদলে গিয়েছে ছবি। একে অপরকে ছাড়াই যাচ্ছেন সব জায়গায়।

এমনকি, বচ্চন পরিবারের সঙ্গেও দেখা যাচ্ছে না ঐশ্বরিয়াকে। গত ১ নভেম্বর ৫০ বছরে পা দিলেন তিনি। কিন্তু বচ্চন পরিবারের অন্য সদস্যেরা অদ্ভুতভাবে নীরব থাকলেন তার জন্মদিন পালনের ক্ষেত্রে।

ইনস্টাগ্রামের পাতায় ঐশ্বরিয়ার একটি সাদাকালো ছবি পোস্ট করে অভিষেক দায়সারাভাবে লিখেছিলেন, ‌‘শুভ জন্মদিন’।

তবে এবার অভিষেকের হাতে বিয়ের আংটি না দেখে চিন্তায় অনুরাগীরা। তবে কি বিচ্ছেদের দিকেই ইঙ্গিত দিচ্ছেন জুনিয়র বচ্চন?

গত প্রায় দু’দশকের পথচলায় একাধিকবার বিভিন্ন ধরনের গুঞ্জন তৈরি হয়েছে বচ্চন পরিবারকে ঘিরে।

এমনকি, বার কয়েক অভিষেক-ঐশ্বরিয়ার বিবাহবিচ্ছেদের কানাঘুষাও শোনা গিয়েছে। তবু প্রতিবার নিন্দুকদের ভুল প্রমাণ করেছেন তারা। কিন্তু এবার যেন আর নিশ্চিন্তে থাকতে পারছেন না তাদের অনুরাগীরা।

সম্প্রতি মুম্বাইতে একটি ব্র্যান্ডের অনুষ্ঠানে দেখা গেল অভিষেককে। পরনে নীল শ্যুট, চুলে নতুন ছাঁট, চোখে চশমা। জুনিয়র বচ্চনের এই লুকের প্রশংসা হয়েছে যেমন, তেমনই অনুরাগীদের নজর কেড়েছে অন্য একটি বিষয়। গত ১৬ বছরে বলা যেতে পারে এই প্রথম অভিষেকের আঙুলে দেখা গেল না তাদের বিয়ের আংটি।

এমনিতেই বচ্চন পরিবারের সঙ্গে ঐশ্বরিয়ার বিবাদের জল্পনা। দূরত্ব বেড়েছে নাকি অভিষেকের সঙ্গে। জল্পনা এমনও যে, মেয়ে আরাধ্যারও দায়িত্বের বেশির ভাগটাই নাকি ঐশ্বরিয়ার। এর মাঝে অভিষেকের আঙুলে বিয়ের আংটি উধাও হতে বিচ্ছেদের দুশ্চিন্তায় তাদের অনুরাগীরা।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়