প্রাইম ভিশন ডেস্ক »
চট্টগ্রামের কালুরঘাটে বিসিক শিল্প নগরী এলাকায় তুলার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট দেড় ঘণ্টারও বেশি সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের কাপ্তাই অঞ্চলের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ হারুন পাশা এ তথ্য নিশ্চিত করে বলেন, এখন ডাম্পিংয়ের কাজ চলছে।
শনিবার (৯ ডিসেম্বর) সকাল ৯টার দিকে কাদের বেডিং নামে ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়। নিয়ন্ত্রণে আসে ১০টা ৪০ মিনিটে।
ফায়ার কর্মকর্তা আব্দুল্লাহ হারুন পাশা বলেন, ‘কারখানাটিতে তুলাসহ বিভিন্ন পণ্য প্রক্রিয়াজাত করা হয়। আমরা ৯টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসি। দেড় ঘণ্টারও কিছু বেশি সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে কালুরঘাট স্টেশনের তিনটি, বায়েজিদের দুটি এবং চন্দনপুরার দুটি মিলিয়ে মোট সাতটি ইউনিট কাজ করছে।’


