রবিবার, মে ৩, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেসাবেক মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি সাথে সাক্ষাৎ নওফেলের

সাবেক মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি সাথে সাক্ষাৎ নওফেলের

প্রাইম ভিশন ডেস্ক »

বুধবার(২০ ডিসেম্বর) নগরীর উত্তর খুলশীতে সাবেক প্রবাসী কল্যাণ মন্ত্রী ও চট্টগ্রাম-৯ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম বিএসসি’র সাথে সাক্ষাৎ করেছেন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
এই সময় দুইনেতা দীর্ঘক্ষণ আলোচনা করেন।

এই সময় নুরুল ইসলাম বিএসসি বলেন, আমি যেহেতু ওই এলাকার সংসদ সদস্য ছিলাম সবসময় আমি চট্টগ্রাম-৯ আসনের খবরাখবর রাখি।ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের সুনাম আমি সবসময় এলাকাবাসী কাছে শুনতে পাই, এতো কাজ করে, মানুষ তার এতো গুণগান করে আমি আবির্ভূত হয়ে যায়। নওফেল মহিউদ্দিন ভাইয়ের নাম রাখবে।সে আমার সন্তান, তার জন্য অনেক দোয়া ও শুভকামনা।

ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, তিনি আমার বাবার সহকর্মী ও পিতৃতুল্য তাঁর সাথে সাক্ষাৎ করতে পেরে এবং দোয়া নিতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। তিনি বিশিষ্ট শিক্ষা অনুরাগী, তাঁর যে শিক্ষার প্রতি অনুরাগ তা সারাদেশের মানুষ যানে। আমার মরহুম পিতা এবিএম মহিউদ্দিন চৌধুরীকেও দেখেছি উনার কাছ থেকে অনেক সময় শিক্ষা ব্যবস্থা নিয়ে পরামর্শ নিতেন। আমাদের প্রয়াত নেতা এম.এ মান্নান, আমার বাবা এবিএম মহিউদ্দিন চৌধুরী এবং নুরুল ইসলাম বিএসসি সাহেবের আমলেই কিন্তু বাকলিয়ায় উন্নয়ন সমূহ হয়েছে যার ধারাবাহিকতা আমি অব্যাহত রাখার জন্য কাজ করে যাচ্ছি।

তিনি বঙ্গবন্ধুর আদর্শের একজন কর্মী হিসেবে একাই যা শিক্ষা প্রতিষ্ঠান সহ যা কাজ করেছেন তা অন্যদলের অনেক বড় বড় সব নেতা মিলেও করতে পারিনি। আশাকরি এর সুফল আমরা নির্বাচনে পাবো।
এই সময় নগর আওয়ামী লীগ নেতা জামশেদুল আলম চৌধুরী, কাউন্সিলর নুর মোস্তফা টিনু উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়