Saturday, June 27, 2026
spot_img
Homeএই মুহুর্তেদলমতের ঊর্ধ্বে উঠে দায়িত্ব পালন করতে হবে: ইসি আনিছুর

দলমতের ঊর্ধ্বে উঠে দায়িত্ব পালন করতে হবে: ইসি আনিছুর

প্রাইম ভিশন ডেস্ক »

নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান বলেছেন, নির্বাচন কমিশনের একটিই নির্দেশনা সেটি হলো অবাধ সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে। এক্ষেত্রে সততা, নিষ্ঠা এবং দলমতের ঊর্ধ্বে উঠে আপনাদের দায়িত্ব পালন করতে হবে। একটি জোট ও রাজনৈতিক দল নির্বাচনবিরোধী কর্মসূচি পালন করছে।

মঙ্গলবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সন্মেলন কেন্দ্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. আনিছুর রহমান বলেন, ম্যাজিস্ট্রেটদের সতর্ক থাকতে হবে। কোনো ভুল করা যাবে না। কেননা ম্যাজিস্ট্রেটদের ভুল হলে সমালোচনা হবে।

তিনি আরো বলেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই। আপনারা সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন।

নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জননিরাপত্তা বিভাগের সচিব মো. মোস্তাফিজুর রহমান, অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার প্রমুখ।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়