Sunday, June 28, 2026
spot_img
Homeএই মুহুর্তেশপথ নিলেন নবনির্বাচিত এমপিরা

শপথ নিলেন নবনির্বাচিত এমপিরা

প্রাইম ভিশন ডেস্ক »

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী আওয়ামী লীগের ২২২ জন সংসদ সদস্য শপথ নিয়েছেন। বুধবার (১০ জানুয়ারি) সকাল সোয়া ১০টার পর শেরেবাংলা নগরের সংসদ ভবনের পূর্ব ব্লকের প্রথম লেভেলের শপথকক্ষে শপথ নেন তারা।

আওয়ামী লীগ থেকে নির্বাচিত এমপিদের শপথবাক্য পাঠ করান একাদশ সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এর মধ্য দিয়ে নতুন সরকার গঠনের পর্ব শুরু হলো।

শপথ নিতে সকাল থেকে নবনির্বাচিত এমপিরা সংসদ ভবনের ভেতরে প্রবেশ করেন। সংসদ ভবনের ১২ নম্বর গেট দিয়ে তারা ভেতরে ঢোকেন। স্পিকার শপথ কক্ষে প্রবেশ করেন সকাল ১০টা ৮ মিনিটে।

স্পিকার প্রবেশের পর কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় শপথ অনুষ্ঠান। কোরআন তেলাওয়াত করেন সংসদ সচিবালয় মসজিদের ইমাম হাফেজ কারী মুফতি মো. আবু রায়হান। তিনি সুরা নাহলের ৯১ নাম্বার আয়াত তেলাওয়াত করেন।

mpএরপর শপথবাক্য পাঠ শুরু হয়। শুরুতে শপথ নেন স্পিকার শিরিন শারমীন চৌধুরী। রংপুর-৬ আসন থেকে নির্বাচিত শিরীন শারমিন নিজেই নিজেকে শপথ পড়ান। এরপর তিনি নির্বাচিত আওয়ামী লীগের এমপিদের শপথবাক্য পাঠ করান।

শপথগ্রহণ শেষে সংসদ সদস্যরা শপথ বইয়ে স্বাক্ষর করেন। এরপর সচিবের দফতরে অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করেন। তারা দুপুর ১২টায় আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় অংশ নেবেন।

জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে গত ৭ জানুয়ারি ২৯৯ আসনে ভোট হয়েছে। একজন প্রার্থী মারা যাওয়ায় নওগাঁ–২ আসনে ভোট গ্রহণ করা হয়নি। যে ২৯৯টি আসনে ভোট হয়েছে, সেগুলোর মধ্যে ময়মনসিংহ-৩ আসনের ফলাফল আটকে আছে। কাজেই বুধবার ২৯৮টি আসনে নির্বাচিত নতুন এমপিদের শপথ নেন।

গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত হওয়া নির্বাচনে ২৯৮টি আসনের মধ্যে সর্বোচ্চ সংখ্যাক ২২২টি আসনে জয় পায় আওয়ামী লীগ। এছাড়া জাতীয় পার্টি ১১টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) একটি, বাংলাদেশ কল্যাণ পার্টি একটি, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি একটি এবং ৬২টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করে।

নির্বাচনে ২৮টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলে মোট প্রার্থী ছিলেন ১৯৭১ জন। ভোট নেওয়া হয়েছে ব্যালট পেপারে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়