প্রাইম ভিশন ডেস্ক »
জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদকে বহিষ্কার করেছেন দলের চেয়ারম্যান জিএম কাদের। একইসঙ্গে দলের প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়কে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার (১২ জানুয়ারি) বিকালে জাপার যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।


