Saturday, June 27, 2026
spot_img
Homeসংবাদযুক্তরাষ্ট্রসহ প্রায় সব রাষ্ট্রদূত সরকারকে অভিনন্দন জানিয়েছেন : পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রসহ প্রায় সব রাষ্ট্রদূত সরকারকে অভিনন্দন জানিয়েছেন : পররাষ্ট্রমন্ত্রী

প্রাইম ভিশন ডেস্ক »

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ী দল আওয়ামী লীগের নেতৃত্ব গঠিত নতুন সরকারকে যুক্তরাষ্ট্রসহ প্রায় সব দেশের রাষ্ট্রদূত অভিনন্দন জানিয়েছেন।

নির্বাচন নিয়ে বিদেশি রাষ্ট্রগুলোর প্রতিক্রিয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দেখুন, গতকাল (বৃহস্পতিবার) বঙ্গভবনে নবনির্বাচিত সরকারের মন্ত্রিপরিষদের শপথগ্রহণ অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত, যুক্তরাজ্যের হাইকমিশনারসহ ইউরোপীয় ইউনিয়নভুক্ত রাষ্ট্রগুলোসহ প্রায় সব দেশের রাষ্ট্রদূত ছিলেন। অর্থাৎ বর্তমান সরকারকে অভিনন্দন জানাতে তারা সবাই গিয়েছিলেন।’

শুক্রবার (১২ জানুয়ারি) সকালে নবগঠিত মন্ত্রিপরিষদ সদস্যদের সঙ্গে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

আগের সরকারে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন হাছান মাহমুদ। টানা চতুর্থ মেয়াদে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে গঠিত নতুন সরকারে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে।

নতুন দায়িত্বের চ্যালেঞ্জ জানতে চাইলে হাছান মাহমদু বলেন, ‘চ্যালেঞ্জ মোকাবিলা করার মধ্যে যে পরিতৃপ্তি আছে, সেটি অন্য কিছুতে নেই। তথ্য মন্ত্রণালয়ে একটি চ্যালেঞ্জ ছিল। আমি আপনাদের সহযোগিতায় সেই চ্যালেঞ্জ মোকাবিলা করেছি। বৈশ্বিক প্রেক্ষাপটে এবং পৃথিবীতে এখন বিভিন্ন জায়গায় যুদ্ধ চলছে, সেই প্রেক্ষাপটে এটি অবশ্যই চ্যালেঞ্জ।’

তিনি বলেন, ‘আমরা সমস্ত চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশকে এগিয়ে নিয়ে গেছি। প্রধানমন্ত্রী আমাকে আস্থায় রেখে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। এই চ্যালেঞ্জ মোকাবিলা করেও আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব, দেশের ভাবমূর্তি উজ্জ্বল করব। পূর্ব-পশ্চিম সবার সঙ্গে সম্পর্কের আরও উন্নয়ন ঘটাব।’

হাছান মাহমুদ আরও বলেন, ‘আমাদের পররাষ্ট্রনীতির মূল প্রতিপাদ্য হচ্ছে– কারও সঙ্গে বৈরিতা নয়, সবার সঙ্গে সুসম্পর্ক। সেই নীতি নিয়েই সবার সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলব।’

এ সময় রাজনৈতিক প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আজকে কাগজে দেখলাম, বিএনপি তালা ভেঙে তাদের অফিসে ঢুকেছে। অথচ তালাটা কিন্তু তারাই লাগিয়েছিল। তারাই লাগিয়ে তারাই ভাঙছে অর্থাৎ একটা নাটক দেখাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘বিএনপি নিজেরাই এই তালা লাগিয়েছিল। ৭৫ দিন ধরে কেউ যায়নি। চাবি ইচ্ছে করে হারিয়ে ফেলেছে বা চাবি আছে, এরপরেও এভাবে তালা ভাঙার একটা নাটক করে মানুষকে বিভ্রান্ত করার একটা অপচেষ্টা করছে।’

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়