রবিবার, মে ১০, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেহযরত খাজা মঈনুদ্দীন চিশতী (র.) বার্ষিক ওরশ শরীফ উদযাপন

হযরত খাজা মঈনুদ্দীন চিশতী (র.) বার্ষিক ওরশ শরীফ উদযাপন

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম এর উদ্যোগে ১৯ জানুয়ারি গরীবে নেওয়াজ হযরত খাজা মঈনুদ্দিন চিশতী (র.) এর বার্ষিক ওরশ শরীফ উদ্্যাপিত হয়েছে।

এ উপলক্ষে বাদে ফজর সাবেক মেয়রের বাসভবনে খতমে কোরানে পাক, খতমে গাউছিয়া শরীফ, খতমে খাজায়ে খাজেগান এবং হযরত তৈয়ব শাহ (র.) জামে মসজিদে বাদ জুমা মিলাদ ও দোয়া মাহফিল এবং গরীবে নেওয়াজের জীবন ও কর্ম শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। এ সকল ধর্মীয় আয়োজনে সাবেক মেয়র আলহাজ¦ মোহাম্মদ মনজুর আলম বলেন, পবিত্র ইসলামের প্রচার ও প্রসারে খাজা গরীবে নেওয়াজের অবদান মুসলমানরা কখনও ভুলতে পারবে না। তিনি একজন আল্লাহর ওলী এবং ইসলাম প্রচারক ছিলেন। তাঁর শিক্ষায় এবং দেখানো পথে আমরা মানবকল্যাণে নিয়োজিত রয়েছি।

তিনি বলেন, মানবিক মানুষ হওয়ার মধ্যেই আল্লাহর রহমত ভরপুর। সাবেক মেয়র হযরত খাজা মঈনুদ্দিন চিশতীর জীবন চরিত থেকে শিক্ষা নিয়ে সমাজের বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের কল্যাণে। খাজা গরীবে নেওয়াজের ওরশ শরীফের ধর্মীয় আয়োজনে মোস্তফা হাকিমের গ্রুপের পরিচালক আলহাজ¦ শাহীন আলম, ডা. মেজবাহ উদ্দিন, আলহাজ¦ মোহাম্মদ নিজামুল আলম রাজু, আলহাজ¦ মোহাম্মদ সরোয়ার আলম, আলহাজ¦ মোহাম্মদ ফারুক আজম, আলহাজ¦ মোহাম্মদ সাইফুল আলম, আলহাজ¦ মোহাম্মদ সাহিদুল আলম, সৈয়দ নাবিদ আব্দুল্লাহ মনজুর আলম, সৈয়দ আবেদ আব্দুল্লাহ মনজুর আলম, সারহান আব্দুল্লাহ মনজুর আলম, বাদশা আলম সহ মুসল্লীবৃন্দ উপস্থিত ছিলেন। মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা সৈয়দ ইউনুচ রজভী।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়