চাটগাঁইয়া গানের কিংবদন্তি আবদুল গফুর হালীর ৯৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আবদুল গফুর হালী রিসার্চ সেন্টারের উদ্যোগে বুধবার (১২ আগস্ট) আলোচনা সভা ও সংগীতানুষ্ঠান হবে।
সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির মূল হলে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান।
বিশেষ অতিথি থাকবেন খ্যাতিমান গবেষক ও লেখক ড. সেলিম জাহাঙ্গীর, কবি ও কথাসাহিত্যিক বিশ্বজিৎ চৌধুরী। সভাপতিত্ব করবেন আবদুল গফুর হালী রিসার্চ সেন্টারের ভাইস চেয়ারম্যান ও পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন।
এতে সংগীত পরিবেশন করবেন খ্যাতিমান শিল্পী কল্যাণী ঘোষ, আব্দুল মান্নান কাওয়াল, গীতা আচার্য, জিয়াউদ্দিন বাদশা, আলাউদ্দিন কাওয়াল, নয়নশীল ও জাবেদ হালী।
এতে আগ্রহীদের উপস্থিত থাকার জন্য আবদুল গফুর হালী রিসার্চ সেন্টারের সেক্রেটারি নাসির উদ্দিন হায়দার অনুরোধ জানিয়েছেন।


