রবিবার, মে ১০, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেঅপতথ্য ও গুজবমুক্ত গণমাধ্যম গড়ে তুলতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

অপতথ্য ও গুজবমুক্ত গণমাধ্যম গড়ে তুলতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

প্রাইম ভিশন ডেস্ক »

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, অপতথ্যকে জবাবদিহিতার আওতায় আনতে চায় সরকার। সেই সঙ্গে সবার জন্য মতপ্রকাশের স্বাধীনতা থাকবে। গণতন্ত্রের স্বার্থে সরকার তথ্যের অবাধ স্বাধীনতা চায়।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সচিবালয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টিভি চ্যানেল ওনার্স (এটকো) নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, সঠিক তথ্যের ওপর সমালোচনা হলে সরকার তা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাবে। তবে বিভিন্ন মাধ্যমে যারা অপপ্রচার চালায়, তাদের জবাবদিহির আওতায় আনা হবে।

অপতথ্য ও গুজবমুক্ত গণমাধ্যম গড়ে তুলতে বেসরকারি টেলিভিশনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

অপপ্রচার-গুজবকে জবাবদিহির আওতায় আনতে চান তথ্য প্রতিমন্ত্রী

তিনি বলেন, উদ্দেশ্যমূলক ভুলতথ্য দিয়ে জাতিতে বিভ্রান্ত করার চেষ্টা করলে তা রুখে দিতে হবে।

প্রতিমন্ত্রী মনে করেন, মত প্রকাশের স্বাধীনতা অবশ্যই থাকতে হবে। তবে দেশ, পতাকা, জাতীয় সঙ্গীত নিয়ে বিরুদ্ধাচরণ করা মত প্রকাশের স্বাধীনতা নয়।

গণমাধ্যমগুলোর উদ্দেশে তিনি বলেন, যেসব গণমাধ্যম পেশাদারিত্বের সঙ্গে কাজ করবে, তারা টিকবে। যাদের পেশাদারিত্ব নেই, তারা টিকবে না। আমাদের দেশে গণমাধ্যমের অনুমোদন লাগে। বিশ্বের অনেক দেশেই কোনো অনুমোদন লাগে না। সেটাও ভাবতে হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়