সোমবার, মে ১১, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তে৭৫তম প্রজাতন্ত্র দিবস চট্টগ্রাম ভারতীয় হাইকমিশনে জমকালো আয়োজন

৭৫তম প্রজাতন্ত্র দিবস চট্টগ্রাম ভারতীয় হাইকমিশনে জমকালো আয়োজন

প্রাইম ভিশন ডেস্ক »

৭৫তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন অব ইন্ডিয়া, চট্টগ্রাম এএইচসিআই প্রাঙ্গণে এক জমকালো সংবর্ধনার আয়োজন করে। বাংলাদেশের সংসদ সদস্য, স্থানীয় সরকার কর্তৃপক্ষ, ব্যবসায়িক, মিডিয়া, একাডেমিয়া, বাংলাদেশের সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা সহ শহরের শীর্ষস্থানীয় বিশিষ্ট ব্যক্তি সহ প্রায় ১৫০ জন অতিথি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিশিষ্ট অতিথিরা প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়, এরপর সহকারী হাইকমিশনার স্বাগত বক্তব্য দেন।

সহকারী হাইকমিশনার ড. রঞ্জন বলেছেন, যে বাংলাদেশ ভারতের অগ্রগতি ও সমৃদ্ধির যাত্রায় ঘনিষ্ঠ অংশীদার এবং সত্যিকারের বন্ধু। তিনি বিশ্বাস ব্যক্ত করেন যে, ভারত ও বাংলাদেশের জনগণ এবং সরকারের মধ্যে বন্ধুত্ব অব্যাহত থাকবে এবং নতুন উচ্চতায় পৌঁছাবে।

লোকজ ও বলিউড নৃত্যের সমন্বয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শকদের মুগ্ধ করে। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্টজন মাহবুবুর রহমান রুহেল এমপি, এস এম আল মামুন এমপি, মহিউদ্দিন বাচ্চু এমপি,
এম এ মোতালেব, এমপি নজরুল ইসলাম, এমপি দীপঙ্কর তালুকদার, এমপি ওয়াসিকা আয়েশা খান,
কানিজ ফাতেমা,   মেজর জেনারেল মো. মাইনুর রহমান, জিওসি ২৪ ইনফিনিটি ডিভিশন
মো. তোফায়েল ইসলাম, বিভাগীয় কমিশনার চট্টগ্রাম, নুরে আলম মিনা, ডিআইজি চট্টগ্রাম, কৃষ্ণ পদ রায়, পুলিশ কমিশনার, চট্টগ্রাম, জহুরুল আলম দোভাস, সিডিএ চেয়ারম্যান,  এম এ মালেক, সম্পাদক দৈনিক আজাদী।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়