Homeএই মুহুর্তেকক্সবাজারে যুবকের লাশ, রাঙ্গুনিয়ায় নরসুন্দর খুন

কক্সবাজারে যুবকের লাশ, রাঙ্গুনিয়ায় নরসুন্দর খুন

প্রাইম ভিশন ডেস্ক »

কক্সবাজারের বাঁকখালী নদী থেকে ইলিয়াছ (২৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় মাঝির ঘাট পয়েন্ট থেকে লাশটি উদ্ধার করে সদর মডেল থানা পুলিশ।

ইলিয়াছ সদর উপজেলার খুরুশকুল আশ্রয়ণ প্রকল্পের নুর মোহাম্মদের পুত্র। সে আশ্রয়ণ প্রকল্পের সোপান বিল্ডিংয়ের ৪০১ নম্বর ফ্ল্যাটে বসবাস করতো।

জানা যায়, গত ৫ ফেব্রুয়ারি রাত ১০ টার দিকে ৪/৫ জন বন্ধুদের নিয়ে খুরুশকুল নতুন সেতুতে আড্ডা দিচ্ছিলেন। এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি টিম টহলে যায়। টহল টিমকে দেখেই সেতুর উপর থেকে লাফ দেয় ইলিয়াছ।

দুইদিন পর মাঝির ঘাট পয়েন্টে তার মরদেহ ভেসে ওঠে। স্থানীয় এক জেলে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। স্বজনদের দাবি এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “সম্ভবত সাঁতার না জানায় তাঁর মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। “

রাঙ্গুনিয়া

রাঙ্গুনিয়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক সেলুন দোকানদারের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাতে উপজেলার সরফভাটা ইউনিয়নের ক্ষেত্রবাজারের কাছে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম সন্তোষ কুমার শীল (৬৫)। তিনি একই এলাকার ক্ষেত্র মহাজন বাড়ির খগেন্দ্র লাল শীলের ছেলে।

পরে খোঁজাখুঁজির একপর্যায়ে রাত একটার দিকে বাড়ির পাশে একটি বিলের ধারে তার নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। তার পিঠের উপরে দুই ইঞ্চির মতো গভীর ছুরিকাঘাতের চিহ্ন আছে। তাকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে।

পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল শেষে মরদেহ মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় পুলিশ তদন্ত করছে। এ নিয়ে পরিবারের পক্ষ থেকে এখনও কোনো মামলা হয়নি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়