Friday, June 26, 2026
spot_img
Homeএই মুহুর্তেপবিত্র শবে বরাত ২৫ ফেব্রুয়ারি

পবিত্র শবে বরাত ২৫ ফেব্রুয়ারি

প্রাইম ভিশন ডেস্ক »

বাংলাদেশের আকাশে আজ পবিত্র শাবান মাসের চাঁদ দেখা গেছে। ১২ ফেব্রুয়ারি সোমবার থেকে পবিত্র শাবান মাস গণনা শুরু হবে। সে হিসাবে আগামী ২৫ ফেব্রুয়ারি (রবিবার) দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে।

রবিবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আ. আউয়াল হাওলাদার।

সভায় ১৪৪৫ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করা হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়