Homeএই মুহুর্তেরামুর রাংকুট বৌদ্ধ বিহার ঘুরে দেখলেন ৩৪ কূটনীতিক

রামুর রাংকুট বৌদ্ধ বিহার ঘুরে দেখলেন ৩৪ কূটনীতিক

প্রাইম ভিশন ডেস্ক »

কক্সবাজারের রামুর ঐতিহাসিক রাংকুট বৌদ্ধ বিহার পরিদর্শন করলেন কক্সবাজারে সফরে আসা ৩৪ কূটনীতিক।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে রাংকুট বৌদ্ধ বিহারে এসে পৌঁছালে কূটনীতিকদের স্বাগত জানান বিহারাধক্ষ্য জ্যোতিসেন মহাথেরো।

তিনি জানান, এ সময় ২ হাজার ৩শ বছরের পুরোনো মহামতি বুদ্ধের স্মৃতি বিজড়িত এই স্থান দেখে মুগ্ধ হন অতিথিরা। সেই সঙ্গে সম্রাট অশোক, চীনা পর্যটক হিউয়েন সেনের আবক্ষ মূর্তিসহ বৌদ্ধ পুরাকীর্তি দেখে অভিভূত হন।

পরিদর্শনকালে কূটনীতিকরা বলেন, কক্সবাজারে অঞ্চলের বৌদ্ধ ইতিহাস, স্থাপনা এবং সমুদ্রসৈকত সব মিলিয়ে অপার পর্যটন সম্ভাবনাকে তুলে ধরা হবে।

পরিদর্শনকালে কূটনীতিকদের সম্মানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং ঐতিহ্যবাহী পিঠা পুলি দিয়ে আপ্যায়ন করা হয়। পরে কূটনীতিকরা সমুদ্রসৈকতের লাবণীর ট্যুরিস্ট মার্কেটে যান, ঝিনুকের দোকানসহ অন্যান্য হস্তজাত পণ্যের দোকান পরিদর্শন করেন।

এ সময় জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পররাষ্ট্রমন্ত্রী ড.হাছান মাহমুদের নেতৃত্বে ২৪টি দেশ ও আন্তর্জাতিক সংস্থার মিশনপ্রধানসহ ৩৪ জন কূটনৈতিক মঙ্গলবার রেলে চড়ে কক্সবাজারে আসেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাম্বাসেডরস আউট রিচ প্রোগ্রামের আওতায় যেখানে ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া, চীন, কোরিয়া, ইতালি, ডেনমার্ক, কসোভো, পাকিস্তান, ফিলিপাইন, মালয়েশিয়া, থাইল্যান্ড, নেপাল, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, ভ্যাটিকান, ভুটান, স্পেন, আর্জেন্টিনা, লিবিয়া, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, মিসর, ফ্রান্স এবং এফএও, আইইউটি, একেডিএন আন্তর্জাতিক সংস্থাগুলোর ২৪ জন মিশনপ্রধানসহ ৩৪ জন কূটনৈতিক সদস্য দুই দিনের চট্টগ্রাম ও কক্সবাজার সফরে আসেন।

বুধবার দিনভর দর্শনীয় স্থানসমূহ পরিদর্শন শেষে বিকালে বিমানে করে কূটনীতিকদের বহরটি ঢাকায় ফেরার কথা রয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়