Homeএই মুহুর্তেরোজায় অফিস ৯টা থেকে বেলা সাড়ে ৩টা

রোজায় অফিস ৯টা থেকে বেলা সাড়ে ৩টা

প্রাইম ভিশন ডেস্ক »

রমজান মাসে অফিস সকাল ৯টায় শুরু হয়ে বেলা সাড়ে ৩টায় শেষ হবে। তবে এর মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিট নামাজের বিরতি থাকবে।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য অফিসের এ সূচি নির্ধারণ করে মন্ত্রিসভা।

এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়েছে। পরে সচিবালয়ে সাংবাদিকদের এমন তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।

চাঁদ দেখা সাপেক্ষে এ বছর রোজা শুরু হতে পারে ১২ বা ১৩ মার্চ।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়