Homeএই মুহুর্তেস্ত্রী ও কন্যার মরদেহ শেষবারের মতো দেখতে পোল্যান্ড ফিরলেন স্বামী

স্ত্রী ও কন্যার মরদেহ শেষবারের মতো দেখতে পোল্যান্ড ফিরলেন স্বামী

বেইলি রোডে আগুন

প্রাইম ভিশন ডেস্ক »

পোল্যান্ডে বসেই খবরটি পেয়েছিলেন উত্তম কুমার রায়। ঢাকার বেইলি রোডের গ্রিন কোজি কটেজের আগুনে দগ্ধ হয়ে প্রাণ হারিয়েছে তার স্ত্রী ফিলোপিনো নারী রুবি রায় (৪০) ও কন্যা বিয়াংকা রায় (১৭)।

উত্তম রায়ের ভাই বিশ্নু রায় জানান, খবর পেয়ে উত্তম কুমার রায় পোল্যান্ড থেকে দেশে এসেছেন আজ শনিবার (২ মার্চ)। এখন স্ত্রী ও কন্যার মরদেহ নিয়ে মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের বানেশ্বরপুর গ্রামে যাওয়ার প্রস্তুতি চলছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় মা-মেয়ে বেইলি রোডের গ্রিন কোজি কটেজের কাচ্চি ভাই রেস্তোরাঁয় খাবার আনতে গিয়ে অগ্নিকাণ্ডের শিকার হয়ে নিহত হন।

বিশ্নু রায় জানান, তাঁর ছোট ভাই উত্তম কুমার রায় ১৯৯৬ সাল থেকে দক্ষিণ কোরিয়ায় হুন্দাই কোম্পানিতে ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। সেখানে ফিলিপাইনের নাগরিক রুবি রায়কে বিয়ে করেন। পরবর্তীতে তিনি ওই কোম্পানির চাকরিসূত্রে পোল্যান্ডে যান। এ সময় স্ত্রী-কন্যাকে দেশে রেখে যান। তাঁরা ঢাকার মালিবাগে থাকতেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়