Homeএই মুহুর্তেগ্রাহক সেবা জরুরি: পপুলার লাইফের চেয়ারম্যান জহিরুল ইসলাম

গ্রাহক সেবা জরুরি: পপুলার লাইফের চেয়ারম্যান জহিরুল ইসলাম

প্রাইম ভিশন ডেস্ক »

সারাদেশে জীবন বীমা কোম্পানির গ্রাহক বাড়ানোর আহবান জানিয়ে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী বলেছেন, শুধু বীমার গ্রাহক আনা বড় কথা নয়, প্রতিটি গ্রাহককে সেবা দেয়া জরুরি।

তিনি বলেন, সময়মতো বীমা দাবি পরিশোধসহ গ্রাহক সেবা দেয়ার মাধ্যমে প্রিমিয়াম আয় গত বছরের তুলনায় তিনগুণ বৃদ্ধি করার পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব। কক্সবাজারে অনুষ্ঠিত পপুলার লাইফ ইন্স্যুরেন্সের বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন জহিরুল ইসলাম চৌধুরী।

ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনকারী প্রায় ৫ হাজার বীমা কর্মীর বর্ণাঢ্য এ সম্মেলনে বুধবার (৬ মার্চ) কক্সবাজারের হোটেল সি প্যালেসে অনুষ্ঠিত হয়। কোম্পানিটির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

জহিরুল ইসলাম চৌধুরী বলেন, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের যারা মালিক আছেন তারা সবাই দেশের বরেণ্য ব্যবসায়ী। তারা যে শুধু মুনাফার জন্য এই কোম্পানি করেছেন সেটা নয়, বরং আমাদের এখানে মূল লক্ষ্য হচ্ছে গ্রাহক সেবা দেয়।

এ সময় তিনি পপুলার লাইফের কোন বীমা দাবি যেন বকেয়া না থাকে সে বিষয়ে কোম্পানির ম্যানেজমেন্টের প্রতি আহবান জানান।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়