Homeমুল পাতাচবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক সেকান্দর চৌধুরী

চবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক সেকান্দর চৌধুরী

প্রাইম ভিশন ডেস্ক »

চবির-নতুন-উপ-উপাচার্য-অধ্যাপক-সেকান্দর-চৌধুরীঅধ্যাপক ড. সেকান্দর চৌধুরী। ছবি: সংগৃহীত
অধ্যাপক সেকান্দর চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগ ও বাম সমর্থিত বাঙালি জাতীয়তাবাদ ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ প্রগতিশীল শিক্ষক সমাজ হলুদ দলের আহ্বায়ক। এ ছাড়া তিনি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, কলা ও মানববিদ্যা অনুষদের ডিনের দায়িত্ব পালন করেছেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নতুন উপ-উপাচার্য (প্রশাসন) হিসেবে নিয়োগ পেয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. সেকান্দর চৌধুরী। তিনি আগামী চার বছর সহ-উপাচার্যের দ্বায়িত্ব পালন করবেন।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহকারী সচিব শতরুপা তালুকদারের সই করা এক প্রজ্ঞাপনে বুধবার এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন ১৯৭৩-এর ১৪ (১) ধারা অনুসারে অধ্যাপক ড. সেকান্দর চৌধুরীকে উক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) পদে পাঁচটি শর্তে নিয়োগ দেয়া হলো।

অধ্যাপক সেকান্দর চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগ ও বাম সমর্থিত বাঙালি জাতীয়তাবাদ ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ প্রগতিশীল শিক্ষক সমাজ হলুদ দলের আহ্বায়ক। এ ছাড়া তিনি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, কলা ও মানববিদ্যা অনুষদের ডিনের দায়িত্ব পালন করেছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়