Homeএই মুহুর্তেঅর্থপাচার ঠেকাতে দিনে ২০০ অ্যাকাউন্ট বন্ধ করা হচ্ছে: গভর্নর

অর্থপাচার ঠেকাতে দিনে ২০০ অ্যাকাউন্ট বন্ধ করা হচ্ছে: গভর্নর

প্রাইম ভিশন ডেস্ক »

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার বলেন, দেশ থেকে অর্থপাচার ঠেকাতে হুন্ডির বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে রয়েছি। প্রতিদিন এ ধরনের অপরাধে যুক্ত ১০০-২০০ অ্যাকাউন্ট বন্ধ করা হচ্ছে।

সোমবার রাজধানীর মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদর দফতরে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

গভর্নর বলেন, যারা এক্সপোর্টার (রফতানিকারক) আছে তারাও মানি লন্ডারিংয়ে জড়িত। অবৈধ অর্থ লেনদেন প্রতিরোধে সরকারি সব সংস্থাকে একসঙ্গে কাজ করতে হবে।

মানি চেঞ্জারদের বিরুদ্ধে পরিচালিত অভিযানের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, দেশে বছরে মানি চেঞ্জারদের মাধ্যমে লেনদেন হয় ৪৫ থেকে ৫০ মিলিয়ন। আর ব্যাংকিং চ্যানেলে হয় ২৭০ বিলিয়ন। ছোট লেনদেন সত্ত্বেও মানি চেঞ্জাররা যখন ডলারের রেট ২ টাকা বাড়িয়ে দেন, তখন অনেক প্রবাসীই রেমিট্যান্সের অর্থ ধরে রাখার চেষ্টা করেন। এভাবেই ডলার সংকট তৈরি হয়। এজন্য মানি চেঞ্জারের বিরুদ্ধে অভিযান চলছে।

এ বিষয়ে সিআইডি অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী বলেন, মাদক ও মানি-লন্ডারিং মামলায় শুধু বাহক বা ব্যবহারকারী নয়, গডফাদারদেরও খোঁজা হচ্ছে। সেই লক্ষ্যে তদন্ত কর্মকর্তাদের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত প্রশিক্ষণ দিয়ে যোগ্য করে গড়ে তোলা হচ্ছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়