কালুরঘাট সেতুর সংস্কার কাজ পরিদর্শন শেষে আবদুচ ছালাম এমপি
প্রাইম ভিশন ডেস্ক »
পরিদর্শন শেষে উপস্থিত জনসাধারন ও সাংবাদিকদের সংস্কার কাজের বিস্তারিত তুলে ধরে আবদুচ ছালাম এমপি বলেন, যদিও আমি ইতিপূর্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ঠিকাদারী প্রতিষ্ঠানকে ঈদের আগেই সেতুটি সংস্কার কাজ সম্পাদন করে যান চলাচলের জন্য খুলে দিতে বলেছিলাম, কাজের ধরণ ও গতি দেখে মনে হয় না এটি সম্ভব হবে। এখন তাড়াহুরো করে কাজটি করতে যাওয়া ঠিক হবে না।
তবে আমার দীর্ঘ ১০ বছর ধরে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের দায়িত্ব পালনের অভিজ্ঞতা থেকে বলতে পারি, ডিজাইনে রাখা ফুটপাতের কাজকে প্রাধান্য দিয়ে কাজ করলে সার্বিক নিরাপত্তা ও কাজের সর্বোচ্চ গুনগত মান ঠিক রেখেও ফুটপাতের কাজটি ঈদের আগে সম্পন্ন করা যাবে। আমি সংশ্লিষ্টদের বিষয়টিকে গুরুত্ব সাথে নিয়ে ফুটপাতের কাজটি শেষ করার অনুরোধ জানাচ্ছি। ঊনারা আমাকে ফুটপাতের কাজটি শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন। আর এপিলের শেষে কিংবা জুনের প্রথমভাগে সম্পূর্ণ সংস্কার কাজটি সম্পাদন করার আশাবাদ ব্যক্ত করছি। তবে আমি এটুকু আশাবাদী কর্ণফুলির দু’পাড়ে কালুরঘাট ও বোয়ালখালী অংশের মানুষ যাতে ঈদে নিজেদের সিদ্ধান্তে পায়ে হেঁটে কিংবা ফেরিতে যে কোন উপায়ে নদী পারাপারে উপযোগী করার জন্য সংস্কার কাজে নিযুক্তদের প্রতি অনুরোধ জানিয়েছি।
কালুরঘাট সেতু নির্মানের প্রসংগ উঠলে আবদুচ ছালাম এমপি বলেন, আমি আমার নির্বাচনী প্রচারনার সময় বলেছিলাম, কালুরঘাট সেতু যেমন জরুরী তেমনি জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়াটাও জরুরী। সৃষ্টিকর্তার অশেষ রহমত এবং জনগনের দোয়া ও ভালবাসায় আমাদের প্রিয় নেত্রী প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন।
তাই, কালুরঘাট সেতুও নিশ্চয়ই বাস্তবায়ন হবে ইনশাল্লাহ্। তিনি আরো বলেন, বর্ষীয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা মইন উদ্দীন খান বাদল ও আরেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমেদ কালুরঘাট সেতু নিয়ে সংসদে অনেক বার বক্তব্য দিয়েছেন এবং বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেছেন। আমি ও সংশ্লিষ্ট সকল মহলে যোগাযোগ অব্যাহত রেখেছি। অগ্রগতি কি, কবে, কখন সেতুটি হবে, এ বিষয়ে আমি কোন মন্তব্য করতে চাইনা। সেতুটির পরিকল্পনা বাস্তবায়ন শুরুর পর্যায়ে গেলে আমি এ বিষয়ে মুখ খুলব।
সংস্কার কাজ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল চৌধুরী, স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালক মো. জাহেদুল হক, ৫নং মোহরা ওয়ার্ড কাউন্সিলর কাজী নুরুল আমীন মামুন, বোয়ালখালী পৌর সভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. জাকারিয়া এস এম আনোয়ার মির্জা ও সংস্কার কাজে নিযুক্ত বাংলাদেশ রেলওয়ের ব্রীজ ইঞ্জিনিয়ার জিসান দত্ত ও ডিভিশনাল-১ এর প্রকৌশলী আবদুল হানিফ ও সংস্কার কাজ বাস্তবায়নকারী প্রতিষ্ঠানে কর্মকর্তারা। প্রায় ৪৩ কোটি টাকা ব্যয়ে চলমান কালুরঘাট সেতু সংস্কার কাজের প্রায় ৭৫শতাংশ কাজ ইতিমধ্যে সম্পাদন হয়েছে বলে তারা জানান এবং আগামী এপ্রিল মাসের মধ্যে এ কাজ মানসম্মতভাবে শেষ করার আশাবাদ ব্যক্ত করেন।


