Homeএই মুহুর্তেফেসবুক লাইভে আসছেন তামিম, জানালেন সময়

ফেসবুক লাইভে আসছেন তামিম, জানালেন সময়

প্রাইম ভিশন ডেস্ক »

আজ (বুধবার) তামিম ইকবালের জন্মদিন। নিজের বিশেষ এই দিনে ফেসবুক লাইভে আসার ঘোষণা দিয়েছেন জাতীয় দলের সাবেক এ অধিনায়ক। নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এ তথ্য জানিয়েছেন তিনি।

একই পোস্টে সম্প্রতি ভাইরাল হওয়া ‘তামিম-মিরাজের ফোন কলের’ কথাও উল্লেখ করেছেন তামিম ইকবাল।

সন্ধ্যা ৭টায় লাইভে আসার কথা জানিয়ে নিজের সেই পোস্টে তামিম লেখেন, জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আমাকে মনে রাখার জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। গতকাল থেকে একটা ফোন কল নিয়ে অনেক কথা হচ্ছে। আজ সন্ধ্যা ৭টায় লাইভে আসছি।

গত ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই নানা কারণে আলোচনায় তামিম। বিপিএলে ব্যাট হাতে দারুণ সময় কাটিয়েছেন তিনি। দলকে এনে দিয়েছেন শিরোপাও। মঙ্গলবার রাতে ভাইরাল হওয়া এক ফোন কলের পর থেকেই আবারও আলোচনায় টাইগার ওপেনার।

ধারণা করা হচ্ছে, কোনো বিজ্ঞাপনী প্রচারণার অংশ হতে পারে ভাইরাল হওয়া সেই ফোন কল।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়