বুধবার, মে ১৩, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেকক্সবাজারে পর্যটকের মৃত্যু

কক্সবাজারে পর্যটকের মৃত্যু

প্রাইম ভিশন ডেস্ক »

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে মতিউর রহমান নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় সৈকতের সুগন্ধা পয়েন্টে এ ঘটনা ঘটে।

সৈকতের লাইফগার্ড কর্মী মোহাম্মদ ওসমান জানান, পর্যটক মতিউর রহমান সকালে সমুদ্র সৈকতে নামেন। তিনি ফোনে কথা বলার একপর্যায়ে হঠাৎ সৈকতের বালুতে পড়ে যান। তখন দায়িত্বরত লাইফগার্ড কর্মীরা দেখতে পেয়ে ছুটে যায়। পরে বিচ কর্মীদের সহযোগিতায় কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় পর্যটক মতিউর রহমানকে। সদর হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আশিকুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি, মতিউর রহমান হার্ট অ্যাটাক করেছেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়