Homeএই মুহুর্তেস্বাস্থ্য সহকারী নিয়োগ: এবার মৌখিকেও ধরা তিন ভুয়া পরীক্ষার্থী

স্বাস্থ্য সহকারী নিয়োগ: এবার মৌখিকেও ধরা তিন ভুয়া পরীক্ষার্থী

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য সহকারী নিয়োগের মৌখিক পরীক্ষা চলাকালীন তিন ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। প্রক্সি (অন্যের হয়ে পরীক্ষা) দিতে এসেছিলেন তারা।

বুধবার সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাথরিয়া গ্রামের মোহাম্মদ আবদুল মতলব চৌধুরীর ছেলে জয়নাল আবেদীন চৌধুরী, চন্দনাইশ উপজেলার পশ্চিম কেশুয়া গ্রামের মোহাম্মদ ছাদেকুল ইসলামের ছেলে জাবেদ ও লোহাগাড়া উপজেলার সুখছড়ি গ্রামের স্বপন দাশের ছেলে রনি দাশ।

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া জানান, পরীক্ষার প্রবেশপত্রে ছবি পরিবর্তন করে পরীক্ষা দিতে আসেন তারা। যাচাই-বাছাইয়ের সময় তাদের প্রতি সন্দেহ হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা বিষয়টি স্বীকার করেন। এরপর তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এর আগে, গত ৩ মে একই পদের লিখিত পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক হন আব্দুর রউফ নামের একজন। পরবর্তীতে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়