Homeএই মুহুর্তেশান্তরা বলেই আত্মবিশ্বাসী লঙ্কানরা

শান্তরা বলেই আত্মবিশ্বাসী লঙ্কানরা

প্রাইম ভিশন ডেস্ক »

লজ্জার হার দিয়ে টি-২০ বিশ্বকাপ মিশন শুরু করেছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলংকা। আসরে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে পাত্তাই পায়নি দলটি। ম্যাচটিতে ৭৭ রানে গুটিয়ে যাওয়ার পর ৬ উইকেটে হেরেছে লঙ্কানরা।

শনিবার ডালাসে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে শ্রীলংকা। এই ম্যাচের আগে আত্মবিশ্বাসী লঙ্কান কোচ থিলিনা কান্ডাম্বি। তার কথায়, ‘মনে হয় না (অনেক চাপে কিনা)। কারণ, আমার মনে হয় সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিপক্ষে আমরা ভালো ক্রিকেট খেলেছি। এই ম্যাচ খেলার জন্য আমাদের সেই আত্মবিশ্বাস এবং মোমেন্টাম আছে।

লঙ্কান কোচ আরো বলেন, ‘আমাদের ছেলেরা আত্মবিশ্বাসী। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিপক্ষে আমরা সিরিজ জিতেছি, সেই আত্মবিশ্বাসকে পুঁজি করে সামনে এগিয়ে যেতে চাই।’

বিশ্বকাপের আগমুহূর্তে ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলেছে বাংলাদেশ। সেখানে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে লঙ্কানরা। এছাড়া পরিসংখ্যানেও এগিয়ে তারা। ১৫ বারের দেখায় ১০ বারই জিতেছে লঙ্কানরা।

আগের ম্যাচে করা ভুল এই ম্যাচে শুধরানোর ব্যাপারে আশাবাদী থিলিনা, ‘এটা আসলে একটা ম্যাচের ব্যাপার। আমরা ভালো ব্যাটিং করিনি কিন্তু নিউ ইয়র্কে আমাদের বোলার এবং ফিল্ডাররা এত অল্প রান ডিফেন্ড করতে যে লড়াইটা করেছে সেটা দারুণ। ছেলেদের উপর আমার ভরসা আছে এবং ব্যাটাররা সবাই অনেক ম্যাচ খেলে ফেলেছে তারা যেকোন সময়ই ফিরে আসবে।’

ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে বাংলাদেশ সময় শনিবার ভোর সাড়ে ৬টায় মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলংকা। এই ম্যাচ হারলে সুপার এইটের দৌড় থেকে একপ্রকার ছিটকে যাবেন ২০১৪ সালের চ্যাম্পিয়নরা।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়