প্রাইম ভিশন ডেস্ক »
১৫ শতাংশ ট্যাক্সের মাধ্যমে অপ্রদর্শিত অর্থ মূলধারা, ব্যাংকে আনার চেষ্টা করছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, এর ফলে ব্যাংকের মূলধন বাড়বে। এই সুযোগ দানের মাধ্যমে অন্যায় বা অবৈধ কাজের শাস্তি মওকুফের সুযোগ নেই। এটা প্রচলিত আইনেই সম্ভব। ট্যাক্স রিটার্ন তৈরি করাসহ বিভিন্ন কারণে অনেক সময় ট্যাক্স রিটার্নে সকল সম্পদ আসে না। এই টাকাটা মূলধারায় আনার জন্যই এই সুযোগ।
শনিবার (০৮ জুন) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বাজেট প্রতিক্রিয়া জানাতে ডাকা সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আমাদের প্রধানমন্ত্রী যে বলেছেন, মাছ ধরতে গেলে আদার দিতে হয়। এখন সিপিডি, টিআইবি, সুজন কি বললো এটা নিয়ে আদের কোনো মাথাব্যথা নেই। এরা সবাই বিএনপির সঙ্গে সুর মিলিয়ে কথা বলছে। বাস্তবতার সঙ্গে কাজের কোনো মিল নেই।
তিনি বলেন, ১৫ বছরের আগের বাংলাদেশ, ১৫ বছর পরের বাংলাদেশ উন্নয়নে অর্জনে আকাশ পাতাল পার্থক্য। আরও পড়তে পারেনবাজেট এইবারও গতবারের চেয়ে কিছুটা বেশি। সেটা আমরা বলেছি কি কারণে।
‘বিএনপি বড় বড় কথা, অর্থ পাচারের কথা, কালো টাকার কথা, দেশকে গিলে খাবার কথা বলে। তাদের সর্বশেষ বাজেট ছিল ৬৮ হাজার কোটি টাকা। তারপরও বাজেটের আগে সাইফুর রহমানকে কনসোর্টিয়াম বৈঠকে দৌড়াতে হয়েছিল। ভিক্ষার ঝুড়ি নিয়ে আমাদের কোনো অর্থমন্ত্রী বিদেশে দৌড়ায়নি। তাহলেই বুঝতে পারেন দেশটা কোথায় পৌঁছেছে,’ যোগ করেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, মুদ্রানীতির সঙ্গে সামঞ্জস্য পূর্ণতা সম্পন্ন হবার কারণে ৬ দশমিক ৭৫ শতাংশ মূল্যস্ফীতি স্থির করা হয়েছে। শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে এ লক্ষ্য অর্জন সম্ভব হবে।


