প্রাইম ভিশন ডেস্ক »
নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আব্দুর রশীদ (৭০) আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শুক্রবার (১৪ জুন) ভোর সাড়ে ৫টায় ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন এবং গুণগ্রাহী রেখে গিয়েছেন।
জুমার নামাজের পর মিরপুর ডিওএইচএস কেন্দ্রীয় মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং আর্মি কবরস্থানে যথাযথ সন্মানের সঙ্গে তাকে দাফন করা হবে।
পরিবারের সদস্যরা জানান, গত দুইমাস ধরে তিনি অসুস্থ্য অবস্থায় সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন। এরআগে তিনি চিকিৎসার জন্য সিঙ্গাপুরেও গিয়েছিলেন। সেখান থেকে দেশে ফেরার পর সাবেক এ সেনা কর্মকর্তার স্বাস্থ্যের অবনতি ঘটলে সিএমএইচে ভর্তি করা হয়।
মেজর জেনারেল (অব.) আব্দুর রশীদ অরুনিমা রিসোর্ট গলফ ক্লাব কমিটির চেয়ারম্যান ছিলেন।


