Thursday, June 25, 2026
spot_img
Homeএই মুহুর্তে৯ দিন বন্ধ থাকবে মৈত্রী এক্সপ্রেস ট্রেন

৯ দিন বন্ধ থাকবে মৈত্রী এক্সপ্রেস ট্রেন

প্রাইম ভিশন ডেস্ক »

পবিত্র ঈদুল আজহার ছুটিতে ৯ দিন বন্ধ থাকবে দু’দেশে (বাংলাদেশ-ভারত) চলাচলকারী ট্রেন মৈত্রী এক্সপ্রেস। এ ছাড়া ৭ দিন ভারত থেকে সব ধরনের মালামাল দর্শনা আন্তর্জাতিক রেলবন্দরে আসা বন্ধ থাকবে। এ সময় বন্দরে কোনো মালামাল খালাসের কাজ করা হবে না।

তবে দর্শনা আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক থাকবে।

বৃহস্পতিবার (১৩ জুন) থেকে বন্ধ রয়েছে এ ট্রেন। সোমবার (২১ জুন) পর্যন্ত বন্ধ থাকবে ঢাকা-কলকাতা চলাচলকারী যাত্রীবাহী মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি।

দর্শনা আর্ন্তজাতিক রেলস্টেশনের ম্যানেজার মির্জা কামরুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বাংলাদেশ রেলের নির্দেশানুযায়ী পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সব সরকারি ও বেসরকারি ব্যাংক ছুটিতে থাকবে। এ কারণে বৃহস্পতিবার (১৩ জুন) থেকে শুক্রবার (১৯ জুন) সাতদিন ভারত থেকে রেলপথে দর্শনা বন্দরে কোনো মালামাল আমদানি করা হবে না।

তিনি বলেন, একইসঙ্গে ১৩ জুন থেকে ২১ জুন পর্যন্ত ৯ দিন দর্শনা স্টেশন হয়ে ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস ট্রেন চলাচল বন্ধ থাকবে। ছুটি শেষে বন্দরের কার্যক্রম আগের মতো স্বাভাবিক নিয়মে চলবে।

দর্শনা চেকপোস্টের ইমিগ্রেশনের ওসি আতিকুর রহমান বলেন, দর্শনা আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক থাকবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়