Homeএই মুহুর্তেবান্দরবানে মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু

বান্দরবানে মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু

প্রাইম ভিশন ডেস্ক »

বান্দরবানের আলীকদমে ভ্রমণে আসা ইফতেখার আহম্মেদ আবিদ (২০) নামে এক মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২১ জুন) দিবাগত রাত ১টায় উপজেলার মারাইতং পাহাড়ে ক্যাম্পিং করতে গিয়ে খিঁচুনি উঠে তার মৃত্যু হয়।

মৃত ইফতেখার আহম্মেদ আবিদ (২০) টাংগাইলের কালিহাতি উপজেলার গান্ধিনা এলাকার মো. হেলাল উদ্দীনের ছেলে এবং বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।

মৃত নাহিদের বন্ধু নাফিজ হাসান আবিদ বলেন, ঈদুল আজহার ছুটি উপলক্ষে টাংগাইলের কালিহাতি থেকে ১২ জন বন্ধু বান্দরবানের আলীকদম উপজেলার মারাইতং পাহাড়ে ক্যাম্পিং করেন। সব কিছু ভালোই ছিল। হঠাৎ রাত সাড়ে ১২টায় তাদের মধ্যে ইফতেখার আহম্মেদ আবিদের খিঁচুনি উঠে। সবাই মিলে রাত ১টার দিকে পার্শ্ববর্তী লামা হাসপাতালে ভর্তি করানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার জুনাইয়েদ  বলেন, গত রাত দেড়টার দিকে আবিদ নামে এক পর্যটককে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

লামা থানার ওসি শামীম শেখ সত্যতা নিশ্চিত করে ঢাকা মেইলকে বলেন, মরদেহটি বর্তমানে থানা হেফাজতে রয়েছে। এছাড়া মৃতের পরিবারের সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়