Homeএই মুহুর্তে২ সেনাসহ ৩৩ রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের ট্রলার সেন্টমার্টিনে

২ সেনাসহ ৩৩ রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের ট্রলার সেন্টমার্টিনে

প্রাইম ভিশন ডেস্ক »

মিয়ানমারের চলমান সংঘাতময় পরিস্থিতিতে আজ শুক্রবার ভোরে ৩৩ জন যাত্রীবোঝাই একটি ট্রলার সেন্ট মার্টিন দ্বীপে ভিড়েছে। ট্রলারে যাত্রীদের মধ্যে রয়েছেন মিয়ানমারের সীমান্তরক্ষী-বিজিপির দুই সশস্ত্র সদস্য ও ৩১ জন রোহিঙ্গা।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী  বলেন, ‘একটা সূত্রে আমিও খবর পেয়েছি। দ্বীপে তারা বিজিবির হেফাজতে রয়েছে।

তবে বিজিবি এ বিষয়টি এখনো আমাকে জানায়নি।’
.
এ ব্যাপারে সেন্ট মার্টিন দ্বীপের বিজিবির দায়িত্বপ্রাপ্ত সুবেদার সানোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কালের কণ্ঠকে জানান, ‘ট্রলারে করে ওরা ৩৩ জন এসেছে। তাদের আমাদের (বিজিবি) হেফাজতে রাখা হয়েছে।

আমি ঘটনাস্থলে যাচ্ছি। পরে আরো বিস্তারিত জানাব।’

সেন্ট মার্টিন দ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, মিয়ানমারের মংডু এলাকা থেকে এসব যাত্রী নিয়ে ট্রলারটি প্রবল বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার প্রতিকূল অবস্থায় সেন্ট মার্টিনে আসে বলে তিনি জানতে পেরেছেন। বর্তমানে তারা দ্বীপের উত্তর সৈকতের একটি রিসোর্টে বিজিবির পাহারায় রয়েছে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়