Homeএই মুহুর্তেজানা গেল ফেসবুক, ইউটিউব ও টিকটক চালুর সময়

জানা গেল ফেসবুক, ইউটিউব ও টিকটক চালুর সময়

প্রাইম ভিশন ডেস্ক »

বিকেলের মধ্যেই ফেসবুক-ইউটিউব-টিকটক খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগারগাঁও বিটিআরসি ভবনে এক বৈঠক শেষে আজ বুধবার এই তথ্য জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

পলক বলেন, কিছু সময়ের মধ্যেই বাংলাদেশের ইন্টারনেট ব্যবহার করে ফেসবুক-ইউটিউব-টিকটক চালানো যাবে। এরই মধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। বিটিআরসি কাজ শুরু করেছে।

তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলনের সময় উদ্ভূত পরিস্থিতি ঘিরে বন্ধ করা সামাজিকমাধ্যমগুলোর সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। বৈঠক থেকে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী আজ বুধবার (৩১ জুলাই) বিকেলের মধ্যে চালু করে দেওয়া হবে ফেসবুক, ইউটিউব ও টিকটকসহ সামাজিকমাধ্যমগুলো।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়