Homeসংবাদকোনোদিন ভাবিনি এই সময় এমন পরিস্থিতি সৃষ্টি হবে: প্রধানমন্ত্রী

কোনোদিন ভাবিনি এই সময় এমন পরিস্থিতি সৃষ্টি হবে: প্রধানমন্ত্রী

প্রাইম ভিশন ডেস্ক »

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আন্দোলনের নামে যে সব ঘটনা ঘটেছে, ধ্বংসাত্মক কাজ করেছে, অনেকগুলো প্রাণ গেছে। আমি কোনোদিন ভাবতে পারিনি, এই সময় এমন পরিস্থিতি সৃষ্টি হবে।’

আজ বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিশ্ব আজ বাংলাদেশকে সম্মানের সঙ্গে দেখে জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘সেই বাংলাদেশে আবার রক্ত ঝরবে কেন? আজকে আমরা যাদের হারিয়েছি তাদের আত্মার মাগফেরাত কামনা করি এবং যারা স্বজন হারিয়েছেন তাদের প্রতি সহমর্মিতা জানাই।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি জানি না আমাদের অপরাধটা কী। যে ইস্যুটা ছিল না সেটা নিয়ে আন্দোলনের নামে ধ্বংসাত্মক কার্যক্রম চালিয়ে কে কী অর্জন করল সেটাই আমার প্রশ্ন। সেখানে এতগুলো তাজাপ্রাণ ঝরে গেল। সেগুলোতো আর ফিরে পাওয়া যাবে না। আমি জানি আপনজন হারালে কী কষ্ট হয়। মানুষ একটা শোক সইতে পারে না, আর আমি তো সবাইকে হারিয়ে বেঁচে আছি।’

আরাম-আয়েশ করতে ক্ষমতায় আসেননি জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘আমার তো ক্ষমতা ভোগের বস্তু না। আজকে বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল। সেই মর্যাদা কেন নষ্ট করা হলো, সেটার বিচারের ভার আমি দেশবাসীর কাছে দিচ্ছি।’

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়