বুধবার, মে ১৩, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেচট্টগ্রামে ভারী বর্ষণ অব্যাহত, ডুবল নিচু এলাকা, পাহাড় ধসের শঙ্কা

চট্টগ্রামে ভারী বর্ষণ অব্যাহত, ডুবল নিচু এলাকা, পাহাড় ধসের শঙ্কা

প্রাইম ভিশন ডেস্ক »

ভারী বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে চট্টগ্রাম নগরীর অনেক নিচু এলাকা। পতেঙ্গা আবহাওয়া অফিস সূত্র জানায়, লঘুচাপের প্রভাবে  সোমবার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১১২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এতে নগরীর অনেক ব্যস্ততম সড়কও পানিতে তলিয়ে যায়।  এদিবে আজ সকাল থেকে ভারী বর্ষণ শুরু হয়েছে।

রাতে ভারী বৃষ্টিপাতের কারণে সোমবার সকালে লোকজন নগরীর বিভিন্ন সড়কে থইথই পানি দেখতে পান। বিশেষ করে নগরীর জিইসি মোড়, প্রবর্তক মোড়, পাঁচলাইশ, চকবাজার, বাকলিয়া, চান্দগাঁও, কাপাসগোলা, শুলকবহর, আগ্রাবাদ, হালিশহরসহ বেশ কিছু নিচু এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। অনেক স্থানে সড়কে হাঁটুসমান পানি জমে যায়।

পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, লঘুচাপের প্রভাবে আরও এক-দুদিন ভারী থেকে আরও ভারী বর্ষণ হতে পারে। এতে পাহাড় ধসের শঙ্কা রয়েছে। সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত এবং নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ-সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়