Saturday, June 27, 2026
spot_img
Homeএই মুহুর্তেবন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৯, সবচেয়ে বেশি ফেনীতে

বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৯, সবচেয়ে বেশি ফেনীতে

প্রাইম ভিশন ডেস্ক »

দেশের ১১টি জেলায় ভয়াবহ বন্যার মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯ জনে; যা গতকাল ছিল ৫৪ জন। এরমধ্যে ফেনীতেই ২৩ জন। আজ শনিবার (৩১ আগস্ট) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনের তথ্যানুযায়ী, বন্যা আক্রান্ত জেলার সংখ্যা ১১টি (ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়ীয়া, সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজার)।

মৃত ৫৯ জনের মধ্যে পুরুষ ৪১ জন, নারী ৬ জন ও শিশু ১২ জন। এরমধ্যে কুমিল্লায় রয়েছেন ১৪, ফেনী- ২৩, চট্টগ্রাম-৬, খাগড়াছড়ি- ১, নোয়াখালী-১, ব্রাহ্মণবাড়ীয়া-১, লক্ষ্মীপুর-১ ও কক্সবাজার ৩ জন এবং মৌলভীবাজারে ১ জন। নিখোঁজ রয়েছেন ১ জন (মৌলভীবাজার)।
প্রতিবেদনে বলা হয়, চট্টগ্রাম, হবিগঞ্জ সিলেট, খাগড়াছড়ি ও কক্সবাজার জেলার বন্যা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক।

মৌলভীবাজার ও ব্রাহ্মণবাড়ীয়া জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বন্যা পরিস্থিতি উন্নতি হচ্ছে।
এছাড়াও ৬৮টি উপজেলা বন্যাপ্লাবিত এবং ক্ষতিগ্রস্ত ইউনিয়ন ও পৌরসভা ৫০৪টি। বর্তমানে মোট ৬ লাখ ৯৬ হাজার ৯৯৫টি পরিবার পানিবন্দি রয়েছে। ক্ষতিগ্রস্তের সংখ্যা ৫৪ লাখ ৫৭ হাজার ৭০২ জন।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়