Monday, June 29, 2026
spot_img
Homeএই মুহুর্তেপুরো পরিচালনা পর্ষদ নিয়ে চট্টগ্রাম চেম্বার সভাপতির পদত্যাগ

পুরো পরিচালনা পর্ষদ নিয়ে চট্টগ্রাম চেম্বার সভাপতির পদত্যাগ

প্রাইম ভিশন ডেস্ক »

চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ওমর হাজ্জাজ পুরো পরিচালনা পর্ষদ নিয়ে পদত্যাগ করেছেন। গতকাল সোমবার (২ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো চিটাগাং চেম্বারের সভাপতি এক চিঠিতে সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি ও ২১ জন পরিচালকসহ পদত্যাগ করেন। তবে ব্যবসায়ীদের শীর্ষ এই সংগঠনে পুরো পরিচালনা পর্ষদের পদত্যাগের ঘটনা এবারই প্রথম।

চিটাগাং চেম্বারের সচিব প্রকৌশলী মো. ফারুক জানান, চিটাগাং চেম্বারের সম্পূর্ণ পর্ষদ সোমবার পদত্যাগ করেছেন। দায়িত্বে থাকা চিটাগাং চেম্বারের সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি ও ২১ জন পরিচালক প্রেসিডেন্ট বরাবর তাদের পদত্যাগপত্র জমা দেন। সবার পদত্যাগপত্র গ্রহণ করার পর প্রেসিডেন্ট সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন অনুবিভাগ বরাবর পাঠিয়েছেন। যেহেতু এখন চিটাগাং চেম্বারের কোনো পর্ষদ নেই সে কারণে বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী চিটাগাং চেম্বারের সমস্ত কার্যক্রম পরিচালিত হবে।

বাণিজ্য সংগঠন অনুবিভাগ বাণিজ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. নাজনীন কাউসার চৌধুরী বরাবর দেয়া চিঠিতে চেম্বার সভাপতি ওমর হাজ্জাজ লেখেন, গত ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গত সরকারের পতনের পর চিটাগাং চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিকে ঘিরে ‘চট্টগ্রামের সকল ব্যবসায়ী সমাজ’ এবং ‘বঞ্চিত ব্যবসায়ী সমাজ’ এর ব্যানারে বিভিন্ন সংগঠন থেকে বর্তমান চেম্বার পরিচালনা পর্ষদের পদত্যাগ ও পর্ষদ ভেঙ্গে দিয়ে নতুন নির্বাচনের দাবি জানিয়ে আসছে। সম্মানিত ব্যবসায়ী তথা সদস্যদের দাবির প্রতি সম্মান রেখে এই ঐতিহ্যবাহী চিটাগাং চেম্বারের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখার স্বার্থে বর্তমান পরিচালনা বোর্ডের সকল পরিচালক পদত্যাগপত্র জমা প্রদান করেছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়