বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেজাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে আযমীর বক্তব্য ব্যক্তিগত: জামায়াত

জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে আযমীর বক্তব্য ব্যক্তিগত: জামায়াত

প্রাইম ভিশন ডেস্ক »

আয়নাঘর থেকে গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর মুক্তি পাওয়া জামায়াতের সাবেক আমীর অধ্যাপক গোলাম আযমের ছেলে আব্দুল্লাহিল আমান আযমীর জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে একটি বক্তব্য নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। অনেকে এমন বক্তব্যের সঙ্গে জামায়াতকে জড়িয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হচ্ছে বলে অভিযোগ করে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, এটা তার ব্যক্তিগত বক্তব্য। এর সঙ্গে জামায়াতকে জড়ানোর সুযোগ নেই। এছাড়া সাবেক আমিরের ছেলে আযমী জামায়াতের কেউ নয় বলেও জানানো হয়েছে দলটির পক্ষ থেকে।

রোববার (০৮ সেপ্টেম্বর) জামায়াতের সেক্রেটারি জেনারেল সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার একটি বিবৃতিতে তিনি এ কথা জানিয়েছেন।

বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, অতি সম্প্রতি সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আযমীর বক্তব্য নিয়ে কতিপয় জাতীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদের প্রতি আমাদের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। এ বিষয়ে আমাদের বক্তব্য হলো সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আযমী জামায়াতে ইসলামীর সাথে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি নন।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, জামায়াতে ইসলামীর সাথে তার কোনো সাংগঠনিক সম্পর্ক নেই। তিনি জামায়াতে ইসলামীর প্রতিনিধিত্ব করেন না। তিনি যে বক্তব্য রেখেছেন, তা তার একান্ত ব্যক্তিগত। সুতরাং তার বক্তব্যকে জামায়াতে ইসলামীর সাথে সংশ্লিষ্ট করার কোনো সুযোগ নেই। তার বক্তব্যকে কেন্দ্র করে জামায়াতে ইসলামী সম্পর্কে বিভ্রান্তি ছড়ানোর কোনো অবকাশ নেই। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করছি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়