Homeএই মুহুর্তেচট্টগ্রামে তেলবাহী জাহাজে বিস্ফোরণ, দুইজনের মরদেহ উদ্ধার

চট্টগ্রামে তেলবাহী জাহাজে বিস্ফোরণ, দুইজনের মরদেহ উদ্ধার

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রামে বাংলাদেশ শিপিং করপোরেশনের মালিকাধীন এমভি বাংলার জ্যোতি জাহাজে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জাহাজে ঝুলন্ত অবস্থায় দুইজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কর্ণফুলী নদীর পতেঙ্গা এলাকায় চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে তেল খালাসের সময় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জাহাজের ডেক ক্যাডেট সৌরভ কুমার সাহা এবং মো. হারুন।

এ বিষয়ে জানতে বিএসসি’র ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেককে কল করা হলে তিনি মোবাইল রিসিভ করেননি। পরে বাংলাদেশ মার্চেন্ট মেরিনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন আনাম চৌধুরীকে কল করা হলে তিনি বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় একজন ডেক ক্যাডেটসহ দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।’

আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, ‘কোস্টগার্ড, নৌবাহিনী, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও ইস্টার্ন রিফাইনারির নিজস্ব ফায়ার ফাইটিং টিমের সহযোগিতায় আগুন নেভানো হয়েছে। জাহাজে কিভাবে আগুন লেগেছে সেটি এখনও জানা যায়নি। অগ্নিকাণ্ডের সময় জাহাজটিতে কতজন নাবিক কর্মরত ছিলেন সেটি এখনও জানা যায়নি। তাই কতজন হতাহত হয়েছেন এটি এখও নিশ্চিত নই।’

বাংলার জ্যোতি জাহাজটি রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং করপোরেশনের। জাহাজটি বিদেশ থেকে আমদানি করা জ্বালানি তেল চট্টগ্রাম বন্দরের বহিনোঙর থেকে ডলফিন জেটিতে পরিবহনের কাজে নিয়োজিত ছিল।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়