Homeএই মুহুর্তেজানা গেল বৃষ্টি কয়দিন থাকবে

জানা গেল বৃষ্টি কয়দিন থাকবে

প্রাইম ভিশন ডেস্ক »

মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় সৃষ্টি হয়েছে গভীর সঞ্চালনশীল মেঘমালা। এর ফলে দেশজুড়ে টানা বর্ষণ হচ্ছে। বুধবার বিকেল থেকে শুরু হওয়া বৃষ্টি আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) থেমে থেমে চলছে।

এদিকে আবহাওয়া অধিদফতর বলছে, আগামী দুইদিন বৃষ্টি অব্যাহত থাকবে। এ সময় কোথাও কোথাও ভারী বৃষ্টিরও সম্ভাবনা আছে। মৌসুমি বায়ু সক্রিয় হয়ে ওঠার কারণেই বঙ্গোপসাগরে গভীর মেঘমালা সৃষ্টি হয়েছে। এর ফলে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কাও রয়েছে।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, ঢাকাসহ দক্ষিণাঞ্চলে বৃষ্টি বেশি থাকবে। ৯ তারিখ পর্যন্ত থেমে থেমে বৃ্ষ্টি হতে পারে। সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১২০ মিলিমিটার, কক্সবাজারে ১১৪ মিলিমিটার ও ঢাকায় ৪৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়