প্রাইম ভিশন ডেস্ক »
ব্যপক পতনে সপ্তাহ শুরু করলো দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। চার মাসের মাঝে সর্বনিম্ন অবস্থানে প্রধান সূচক ‘ডিএসইএক্স’। কমেছে ৩৪৮ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।
সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (২০ অক্টোবর) মূল্যসূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ করেছে ডিএসই। তবে গতদিনের তুলনায় কিছুটা বেড়েছে লেনদেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৯৭ দশমিক ২৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৬০ পয়েন্টে।
অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ১৮ দশমিক ৫৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৫৫ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ৩৪ দশমিক ১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৯৬ পয়েন্টে।
এদিন ডিএসইতে মোট ৩৬২ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৩০৬ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার।
আজ লেনদেন হওয়া ৪০০ টি কোম্পানি ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ২৭ টির, কমেছে ৩৪৬ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ২৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের বাজারদর।


